Hisamuddin Sk
Updated: March 31, 2026সমতুল্য ভগ্নাংশের নিয়ম:
- কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। এদেরকেই সমতুল্য ভগ্নাংশ বলে।
- দুটি ভগ্নাংশ সমতুল্য হলে, প্রথম ভগ্নাংশের লব $\times$ দ্বিতীয়টির হর = প্রথমটির হর $\times$ দ্বিতীয়টির লব হবে (বজ্রগুণন পদ্ধতি বা কোণাকুণি গুণ)।
সমতুল্য ভগ্নাংশগুলির মধ্যে নতুন মজার সম্পর্ক খুঁজি:
ছক পূরণ:
| সমতুল্য ভগ্নাংশ | (প্রথম ভগ্নাংশের লব $\times$ দ্বিতীয় ভগ্নাংশের হর) | (প্রথম ভগ্নাংশের হর $\times$ দ্বিতীয় ভগ্নাংশের লব) | গুণফল দুটি কি সমান? |
|---|---|---|---|
| $\frac{2}{5} = \frac{6}{15}$ | $2 \times 15 = $ 30 | $5 \times 6 = $ 30 | হ্যাঁ |
| $\frac{2}{7} = \frac{8}{28}$ | $2 \times 28 = $ 56 | $7 \times 8 = $ 56 | হ্যাঁ |
| $\frac{1}{9} = \frac{4}{36}$ | $1 \times 36 = $ 36 | $9 \times $ 4 $ = 36$ | হ্যাঁ |
| $\frac{2}{3} = \frac{10}{15}$ | $2 \times $ 15 $ = $ 30 | $3 \times $ 10 $ = $ 30 | হ্যাঁ |
1.4
নিজে করি - 1.4:
$\frac{2}{3}$ ও $\frac{5}{9}$ -এর চারটি করে সমতুল্য ভগ্নাংশ লিখি।
$\frac{2}{3}$ ও $\frac{5}{9}$ -এর চারটি করে সমতুল্য ভগ্নাংশ লিখি।
সমাধান:
সমতুল্য ভগ্নাংশ বের করতে হলে লব ও হরকে একই সংখ্যা (যেমন: 2, 3, 4, 5...) দিয়ে গুণ করতে হয়।
১) $\frac{2}{3}$ এর চারটি সমতুল্য ভগ্নাংশ:
$\frac{2 \times 2}{3 \times 2} = \frac{4}{6}$
$\frac{2 \times 3}{3 \times 3} = \frac{6}{9}$
$\frac{2 \times 4}{3 \times 4} = \frac{8}{12}$
$\frac{2 \times 5}{3 \times 5} = \frac{10}{15}$
$\frac{2 \times 3}{3 \times 3} = \frac{6}{9}$
$\frac{2 \times 4}{3 \times 4} = \frac{8}{12}$
$\frac{2 \times 5}{3 \times 5} = \frac{10}{15}$
$\frac{4}{6}, \frac{6}{9}, \frac{8}{12}, \frac{10}{15}$
২) $\frac{5}{9}$ এর চারটি সমতুল্য ভগ্নাংশ:
$\frac{5 \times 2}{9 \times 2} = \frac{10}{18}$
$\frac{5 \times 3}{9 \times 3} = \frac{15}{27}$
$\frac{5 \times 4}{9 \times 4} = \frac{20}{36}$
$\frac{5 \times 5}{9 \times 5} = \frac{25}{45}$
$\frac{5 \times 3}{9 \times 3} = \frac{15}{27}$
$\frac{5 \times 4}{9 \times 4} = \frac{20}{36}$
$\frac{5 \times 5}{9 \times 5} = \frac{25}{45}$
$\frac{10}{18}, \frac{15}{27}, \frac{20}{36}, \frac{25}{45}$
Frequently Asked Questions
নিজে করি 1.4 হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় 'পূর্বপাঠের পুনারোলোচনা'-এর অংশ। এখানে সমতুল্য ভগ্নাংশ (Equivalent Fractions) নির্ণয় করা এবং তাদের মধ্যে ক্রস-গুণনের সম্পর্ক যাচাই করা শেখানো হয়েছে।
যে ভগ্নাংশগুলোর মান সমান, তাদের সমতুল্য ভগ্নাংশ বলে। কোনো ভগ্নাংশের লব ও হরকে একই অশূন্য সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়।