নিজে করি ৩.১ - সমাধান

অধ্যায় ৩: সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান

Hisamuddin Sk
Hisamuddin Sk
Updated: March 03, 2026
পূর্ণসংখ্যায় অনুমানের নিয়ম:

কোনো সংখ্যাকে সবথেকে কাছের 10-এর গুণিতকে নিয়ে যেতে হলে, তার এককের ঘরের অঙ্ক দেখতে হয়। এককের ঘরের অঙ্ক যদি 5 বা তার বেশি হয়, তবে দশকের ঘরের সঙ্গে 1 যোগ হয় এবং এককের ঘর 0 হয়ে যায়। আর যদি 5-এর কম হয়, তবে দশকের ঘর একই থাকে এবং এককের ঘর 0 হয়ে যায়।

নীচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা খুঁজি:
সমাধান:
1) 79 80
2) 82 80
3) 35 40
4) 103 100
5) 218 220
6) 333 330
7) 1275 1280
8) 2364 2360
9) 3726 3730
10) 5147 5150
ফাঁকা ঘরে সংখ্যা বসাই এবং তাদের সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা খুঁজি:
ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা: নিচের অংকগুলোতে তোমরা নিজেদের ইচ্ছামতো যেকোনো সংখ্যা বসিয়ে সমাধান করতে পারো। তোমাদের সুবিধার জন্য এখানে উদাহরণস্বরূপ কয়েকটি সংখ্যা বসিয়ে করে দেওয়া হলো।
11) এক অঙ্কের সংখ্যা বসাই:
7 10
12) দুই অঙ্কের সংখ্যা বসাই:
46 50
13) তিন অঙ্কের সংখ্যা বসাই:
452 450
14) চার অঙ্কের সংখ্যা বসাই:
8165 8170

Frequently Asked Questions

নিজে করি 3.1 মূলত 'সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান' বা Rounding off numbers-এর ওপর ভিত্তি করে তৈরি। এখানে সংখ্যাগুলিকে সবথেকে কাছের ১০-এর গুণিতকে পূর্ণসংখ্যায় নিয়ে যাওয়ার নিয়ম শেখানো হয়েছে।

কোনো সংখ্যাকে কাছের ১০-এর গুণিতকে নিয়ে যেতে হলে, তার এককের ঘরের অঙ্ক দেখতে হয়। এককের ঘরের অঙ্ক যদি ৫ বা তার বেশি হয়, তবে দশকের ঘরের সঙ্গে ১ যোগ হয় এবং এককের ঘর ০ হয়ে যায়। আর যদি ৫-এর কম হয়, তবে দশকের ঘর একই থাকে এবং এককের ঘর ০ হয়ে যায়।