নিজে করি ৯.২ - সমাধান

অধ্যায় ৯: শতকরা (Percentage)

Hisamuddin Sk
Hisamuddin Sk
Updated: March 09, 2026
শতকরার সহজ নিয়ম:
  • যেকোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে তা শতকরা বা (%) -এ পরিণত হয়।
  • কোনো সংখ্যার নির্দিষ্ট শতকরা মান বের করতে হলে সংখ্যাটিকে ওই শতকরা মান দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হয়। (যেমন 60-এর 10% = 60 × 10100)।
1
শতকরায় প্রকাশ করি:
সমাধান:
(i) 19100
= 19100 × 100%
= 19 %
(ii) 35
= 35 × 100%
= 60 %
(iii) 710
= 710 × 100%
= 70 %
(iv) 0.21
= 0.21 × 100%
= 21 %
(v) 0.05
= 0.05 × 100%
= 5 %
(vi) 0.8
= 0.8 × 100%
= 80 %
(vii) 3.76
= 3.76 × 100%
= 376 %
(viii) 235
= 135 × 100%
= 260 %
(ix) 2.5
= 2.5 × 100%
= 250 %
2
মান বের করি—
সমাধান:
(a) 60-এর 10%
= 60 × 10100
= 6
(b) 45-এর 20%
= 45 × 20100
= 45 × 15 = 9
(c) 160-এর 40%
= 160 × 40100
= 16 × 4 = 64
(d) 120-এর 30%
= 120 × 30100
= 12 × 3 = 36
(e) 1000-এর 22%
= 1000 × 22100
= 10 × 22 = 220
(f) 240-এর 35%
= 240 × 35100
= 24 × 720 = 84
(g) 800-এর 5%
= 800 × 5100
= 8 × 5 = 40
(h) 3600-এর 18%
= 3600 × 18100
= 36 × 18 = 648
3
আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাঁড়ে জমা রাখলাম।
সমাধান:

দাদু মোট টাকা দিলেন = 50 টাকা।

মেলায় খরচ করলাম = মোট টাকার 70%

খরচের পরিমাণ = 50 এর 70%
= 50 × 70100
= 5 × 7 = 35 টাকা।

বাকি টাকা জমানোর ভাঁড়ে রাখলাম।

ভাঁড়ে জমা রাখলাম = (50 - 35) টাকা = 15 টাকা।

উত্তর: আমি মেলায় 35 টাকা খরচ করলাম এবং ভাঁড়ে 15 টাকা জমা রাখলাম।

4
এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে হিসাব করি।
সমাধান:

ক্লাসের মোট ছাত্রছাত্রী = 50 জন।

80-এর বেশি নম্বর পেয়েছে = মোট ছাত্রছাত্রীর 60%

80-এর বেশি পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা = 50 এর 60%
= 50 × 60100
= 5 × 6 = 30 জন।

উত্তর: মোট 30 জন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে।

Frequently Asked Questions

নিজে করি 9.2 হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়, যার নাম 'শতকরা' (Percentage)। এখানে ভগ্নাংশ ও দশমিক থেকে শতকরায় প্রকাশ এবং কোনো একটি নির্দিষ্ট সংখ্যার শতকরা মান (যেমন 60-এর 10%) বের করা শেখানো হয়েছে।