WBBSE Class 8 Mathematics Solutions - নিজে করি 19
সমীকরণ গঠন ও সমাধান (Formation and Solution of Equations)
সেখ রেজওয়ানুল কেরিম
পোস্ট করা হয়েছে: ২৫শে সেপ্টেম্বর, ২০২৫সর্বশেষ আপডেট: ২৫শে সেপ্টেম্বর, ২০২৫
এই সমাধানটি বন্ধুদের সাথে শেয়ার করুন:
অধ্যায় ১৯: সমীকরণ গঠন ও সমাধান - নিজে করি 19
এই অংশে আমরা কিছু বাস্তব সমস্যা থেকে সমীকরণ গঠন করব এবং তাদের সমাধান করব।
১) শিবানী আমাকে ও মুরাদকে কিছু মার্বেল দিল। যদি মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমাকে দেওয়া মার্বেলের সংখ্যার $\frac{7}{3}$ এর চেয়ে 2 টি কম হয় তবে মুরাদকে কী কী সংখ্যক মার্বেল দিতে পারে হিসাব করি।
যদি মুরাদ 40 টি মার্বেল পেয়ে থাকে তবে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছে হিসাব করে লিখি।
সমাধান :
ধরি, শিবানী আমাকে $x$ সংখ্যক মার্বেল দিয়েছে।
প্রশ্ন অনুযায়ী, মুরাদকে দেওয়া মার্বেলের সংখ্যা হবে: $\frac{7}{3}x - 2$ টি।
যদি মুরাদকে 40 টি মার্বেল দিয়ে থাকে, তাহলে আমরা সমীকরণটি লিখতে পারি:
$\frac{7}{3}x - 2 = 40$
$\implies \frac{7}{3}x = 40 + 2$
$\implies \frac{7}{3}x = 42$
$\implies x = \frac{42 \times 3}{7}$
$\implies x = 6 \times 3$
$\implies x = 18$
সুতরাং, শিবানী আমাকে 18 টি মার্বেল দিয়েছে।