কষে দেখি ৪ - সমাধান

অধ্যায় ৪: একশত পর্যন্ত রোমান সংখ্যা (Roman Numerals)

Hisamuddin Sk
Hisamuddin Sk
Updated: March 03, 2026
রোমান সংখ্যার কিছু জরুরি নিয়ম:
  • প্রধান চিহ্নগুলি হলো: I = 1, V = 5, X = 10, L = 50, C = 100
  • কোনো চিহ্ন ৩ বারের বেশি পরপর বসানো যায় না (যেমন 40 কে XXXX লেখা ভুল, লিখতে হবে XL)।
  • ছোট মানের চিহ্ন বড় মানের চিহ্নের বাঁদিকে থাকলে বিয়োগ হয় এবং ডানদিকে থাকলে যোগ হয়।
1
নীচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি:
সমাধান:
(a) 7 VII
(b) 9 IX
(c) 14 XIV
(d) 25 XXV
(e) 36 XXXVI
(f) 54 LIV
(g) 65 LXV
(h) 89 LXXXIX
(i) 90 XC
(j) 98 XCVIII
2
নীচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু-আরবিক সংখ্যায় লিখি:
সমাধান:
(a) এর সমাধান:
IX = 9 VIII = 8 VII = 7 IV = 4 VI = 6
(b) এর সমাধান:
XXX = 30 XXXIX = 39 XL = 40 XLIX = 49 XLI = 41
(c) এর সমাধান:
LV = 55 LIX = 59 LX = 60 XC = 90 XCV = 95
(d) এর সমাধান:
XXVI = 26 XI = 11 XXXVI = 36 XLV = 45 LXXV = 75
3
কোনটি ঠিক খুঁজি:
40
XL
XXXX
কারণ: রোমান সংখ্যায় কোনো প্রতীক (যেমন X) ৩ বারের বেশি পরপর বসানো যায় না। তাই XXXX ভুল। 50 (L) থেকে 10 (X) বিয়োগ করে XL (40) হয়।
49
IL
XLIX
কারণ: I (1) প্রতীকটিকে শুধুমাত্র V (5) এবং X (10) থেকে বিয়োগ করা যায়, L (50) থেকে নয়। তাই IL ভুল। সঠিক হলো XL(40) + IX(9) = XLIX।
90
LXXXX
XC
কারণ: কোনো প্রতীক ৩ বারের বেশি বসে না। তাই LXXXX ভুল। 100 (C) থেকে 10 (X) বিয়োগ করে XC (90) হয়।
4
<, =, > চিহ্ন বসাই :
সমাধান:
(a) 5 > IV (যেহেতু IV = 4)
(b) XIV = 14 (যেহেতু XIV = 14)
(c) XIX < XXI (কারণ 19 < 21)
(d) LXXVI > LXXIV (কারণ 76 > 74)

Frequently Asked Questions

কষে দেখি 4 হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, যার নাম 'একশত পর্যন্ত রোমান সংখ্যা' (Roman Numerals up to 100)। এখানে রোমান সংখ্যা লেখা ও চেনার নিয়মাবলি নিয়ে অংক রয়েছে।

রোমান সংখ্যায় 40 কে 'XL' (50 - 10) এবং 90 কে 'XC' (100 - 10) লেখা হয়। কোনো চিহ্ন ৩ বারের বেশি পরপর বসানো যায় না বলে XXXX বা LXXXX লেখা ভুল।