Hisamuddin Sk
Updated: March 03, 2026
চলরাশি (Variable) কী?
যার মান নির্দিষ্ট নয়, অর্থাৎ পরিবর্তনশীল, তাকে চলরাশি বলে। বীজগণিতে অজানা মান প্রকাশ করতে সাধারণত x, y, n, a, b ইত্যাদি ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়।
1
আমি দেশলাই কাঠি দিয়ে নীচের মতো V, Z, E, D... তৈরি করার চেষ্টা করি ও যেকোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি।
সমাধান:
V নকশা তৈরি করতে কাঠির সংখ্যা = 2
অতএব, যদি আমরা n সংখ্যক V তৈরি করি, তবে মোট কাঠি লাগবে:
2 × n = 2n টি
Z নকশা তৈরি করতে কাঠির সংখ্যা = 3
অতএব, যদি আমরা n সংখ্যক Z তৈরি করি, তবে মোট কাঠি লাগবে:
3 × n = 3n টি
E নকশা তৈরি করতে কাঠির সংখ্যা = 5
অতএব, যদি আমরা n সংখ্যক E তৈরি করি, তবে মোট কাঠি লাগবে:
5 × n = 5n টি
D বা চতুর্ভুজ (Square) নকশা তৈরি করতে কাঠির সংখ্যা = 4
অতএব, যদি আমরা n সংখ্যক D বা চতুর্ভুজ তৈরি করি, তবে মোট কাঠি লাগবে:
4 × n = 4n টি
2
আমি আমার দাদার থেকে 4 বছরের ছোটো। দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি।
সমাধান:
ধরি, দাদার বয়স = x বছর।
আমি দাদার থেকে 4 বছরের ছোটো। অর্থাৎ, আমার বয়স দাদার বয়সের থেকে 4 বছর কম।
∴ আমার বয়স হবে = (x - 4) বছর
3
রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি।
সমাধান:
ধরি, রফিকা বেগম মালা গাঁথল = y টি।
আজমা খাতুন রফিকা বেগমের থেকে 6টি মালা বেশি গাঁথল।
∴ আজমা খাতুন মালা গাঁথল = (y + 6) টি
4
আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে। প্রতি প্যাকেটে 12 টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে তা হিসাব করার সহজ নিয়ম খুঁজি।
সমাধান:
ধরি, মোম রঙের প্যাকেটের সংখ্যা = p টি।
1 টি প্যাকেটে মোম রং আছে = 12 টি।
∴ p টি প্যাকেটে মোট মোম রং আছে = 12 × p = 12p টি
5
আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি।
সমাধান:
ধরি, সারির সংখ্যা = n টি।
1 টি সারিতে বসেছে = 15 জন।
∴ n টি সারিতে মোট বসেছে = 15 × n = 15n জন
6
পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরল পার্থ তার থেকে 5 টি মাছ বেশি ধরল। পার্থ কতগুলি মাছ ধরল তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি।
সমাধান:
ধরি, তীর্থ মাছ ধরল = x টি।
পার্থ তীর্থের থেকে 5 টি মাছ বেশি ধরল।
∴ পার্থ মাছ ধরল = (x + 5) টি
7
মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করল। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করল হিসাব করার সহজ নিয়ম খুঁজি।
সমাধান:
ধরি, মায়া নৌকা তৈরি করল = y টি।
মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করল।
∴ মিতা নৌকা তৈরি করল = (y - 2) টি
8
বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। যদি প্রতি প্যাকেটে 5 টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি।
সমাধান:
ধরি, মিষ্টির প্যাকেটের সংখ্যা = m টি।
1 টি প্যাকেটে সন্দেশ আছে = 5 টি।
∴ m টি প্যাকেটে মোট মিষ্টি আনলেন = 5 × m = 5m টি
9
দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2 টি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি।
সমাধান:
ধরি, আমি সন্দেশ পেলাম = x টি। (অজানা সংখ্যা)
ভাই আমার থেকে 2 টি বেশি পেল।
∴ ভাই সন্দেশ পেল = (x + 2) টি
বোন আমার থেকে 3 টি কম পেল।
∴ বোন সন্দেশ পেল = (x - 3) টি
Frequently Asked Questions
কষে দেখি 5.1 হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়, যার নাম 'বীজগাণিতিক চলরাশির ধারণা' (Concept of Variables)। এখানে ইংরেজি অক্ষর (x, y, n) ব্যবহার করে চলরাশি প্রকাশ করা শেখানো হয়েছে।
যার মান নির্দিষ্ট নয়, অর্থাৎ পরিবর্তিত হতে পারে, তাকে চলরাশি বলে। বীজগণিতে অজানা মান প্রকাশ করতে সাধারণত x, y, a, b, n ইত্যাদি ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়।