Madhyamik 2023 Geography Question Paper

Read the original WBBSE Class 10 Geography Board Paper below or download the high-quality PDF via Google Drive.

Science Tips Team
Science Tips Team
Published: 15 February 2023 Updated: 01 March 2023

Madhyamik Geography 2023 PDF Download

Click the button below to open the Google Drive preview. You can read the paper online or click the download icon in the top right corner of the Drive preview to save it to your device.

View & Download PDF
২০২৩
GEOGRAPHY
Time: Three Hours Fifteen Minutes

(First FIFTEEN minutes for reading the question paper only)


Full Marks: 90 (For Regular and Sightless Regular Candidates)

Full Marks: 100 (For External and Sightless External Candidates)


Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

['ক' বিভাগ থেকে 'চ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং 'ছ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

'ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'চ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।

বিভাগ 'ক'
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১x১৪=১৪
১.১ যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে -
(ক) নগ্নীভবন(খ) আরোহন (গ) পর্যায়ন(ঘ) অবরোহন
১.২ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো -
(ক) অপসারণ(খ) অবঘর্ষ (গ) ঘর্ষন(ঘ) লম্ফদান
১.৩ সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো -
(ক) ১০১২.২ মিলিবার(খ) ১০১৩.২ মিলিবার (গ) ১০১৪.২ মিলিবার(ঘ) ১০১৫.২ মিলিবার
১.৪ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে -
(ক) গ্রীষ্মকালে(খ) বসন্তকালে (গ) শীতকালে(ঘ) সারাবছরব্যাপী
১.৫ এল নিনোর প্রভাব দেখা যায় -
(ক) আটলান্টিক মহাসাগর(খ) প্রশান্ত মহাসাগর (গ) ভারত মহাসাগর(ঘ) উত্তর মহাসাগর
১.৬ কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো -
(ক) ১২ ঘন্টা(খ) ১২ ঘন্টা ২৬ মিনিট (গ) ২৪ ঘন্টা(ঘ) ২৪ ঘন্টা ৫২ মিনিট
১.৭ নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো -
(ক) পারদ(খ) কৃষিজমির বর্জ্য (গ) সেলুলোজ(ঘ) রান্নাঘরের বর্জ্য
১.৮ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো -
(ক) ৩০ টি(খ) ২৯ টি (গ) ২৮ টি(ঘ) ২৭ টি
১.৯ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো -
(ক) মালবের মালভূমি(খ) মেঘালয় মালভূমি (গ) তেলেঙ্গানা মালভূমি(ঘ) লাডাক মালভূমি
১.১০ গঙ্গানদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত -
(ক) কানপুর(খ) এলাহাবাদ (গ) দেবপ্রয়াগ(ঘ) বারাণসী
১.১১ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো -
(ক) জম্মু ও কাশ্মীর(খ) তামিলনাড়ু (গ) কেরল(ঘ) মেঘালয়
১.১২ ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো -
(ক) কেরল(খ) তামিলনাড়ু (গ) কর্ণাটক(ঘ) অন্ধ্রপ্রদেশ
১.১৩ ভারতে বেসরকারী উদ্যোগের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা হলো -
(ক) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (খ) ভিলাই স্টিল প্ল্যান্ট (গ) সালেম স্টিল প্ল্যান্ট (ঘ) টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
১.১৪ $74\frac{M}{7}$ মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো -
(ক) 1:10,000(খ) 1:25,000 (গ) 1:50,000(ঘ) 1:1,00,000
বিভাগ 'খ'
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১x৬=৬
২.১.১ মেরুঅঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
২.১.২ আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়।
২.১.৩ চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ম বায়ু।
২.১.৪ সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।
২.১.৫ দূষিত বাতাসকে স্ক্যাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়।
২.১.৬ ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল।
২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১x৬=৬
২.২.১ ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে।
২.২.২ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় নামে পরিচিত।
২.২.৩ বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় যন্ত্রের সাহায্যে।
২.২.৪ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে।
২.২.৬ জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে বলে।
২.২.৭ ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি স্থানে অবস্থিত।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১x৬=৬
২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো।
২.৩.৩ একটি পৃথিবীবিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো।
২.৩.৪ একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
২.৩.৫ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে?
২.৩.৬ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
২.৩.৭ ২০১১ খ্রিষ্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কতো?
২.৩.৮ ভারতের কোন্ সংস্থা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে?
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪=৪
বামদিক
২.৪.১ কালবৈশাখী
২.৪.২ আরাবল্লি পর্বত
২.৪.৩ সিলিকন ভ্যালি
২.৪.৪ ইক্ষু গবেষণা কেন্দ্র
ডানদিক
১. বেঙ্গালুরু
২. লক্ষ্মৌ
৩. পশ্চিমবঙ্গ
৪. রাজস্থান
বিভাগ 'গ'
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ২x৬=১২
৩.১ জলবিভাজিকার সংজ্ঞা দাও।
অথবা
ইনসেলবার্জ কাকে বলে?

৩.২ নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো?
অথবা
হিমপ্রাচীরের সংজ্ঞা দাও।

৩.৩ বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।
অথবা
কম্পোস্টিং বলতে কী বোঝো?

৩.৪ মরুস্থলী বলতে কী বোঝো?
অথবা
সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো।

৩.৫ পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো।
অথবা
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।

৩.৬ উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
অথবা
মিলিয়ন শীট বলতে কি বোঝো?
বিভাগ 'ঘ'
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৩x৪=১২
৪.১ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো।
অথবা
ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো।

৪.২ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো।
অথবা
ভাগিরথী-হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে?

৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো।
অথবা
ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো।

৪.৪ দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
অথবা
ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।
বিভাগ 'ঙ'
[দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়]
৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০
৫.১.১ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমন্ডলে উম্মতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো।
৫.১.৩ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
৫.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০
৫.২.১ উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
৫.২.২ ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বণ্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো।
বিভাগ 'চ'
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও: ১x১০=১০
৬.১ নীলগিরি পর্বত
৬.২ তাপ্তী নদী
৬.৩ লোকটাক্ হ্রদ
৬.৪ একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৫ মরু মৃত্তিকা অঞ্চল
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৭ ভারতের ম্যাঞ্চেস্টার
৬.৮ পশ্চিমবঙ্গের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
৬.৯ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
৬.১০ মুম্বই।
(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
৬। যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১x১০=১০
৬.১ ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কী?
৬.২ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো।
৬.৩ ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখো।
৬.৪ উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো।
৬.৫ ভারতের সর্ববৃহৎ উপহ্রদ কোন্টি?
৬.৬ ভারতের কোন্ মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চলে দেখা যায়?
৬.৭ সুন্দরবনে কোন জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
৬.৮ ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়?
৬.৯ ভারতের প্রধান রবিশস্যের নাম কী?
৬.১০ পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
৬.১১ ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক?
৬.১২ সোনালি চতুর্ভুজে অবস্থিত একটি মহানগরের নাম লেখো।
৬.১৩ ভারতের একটি ঐতিহাসিক শহরের নাম লেখো।
৬.১৪ ভারতের শুল্কমুক্ত বন্দর কোথায় অবস্থিত?
বিভাগ 'ছ'
[শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]
৭.১ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ২x৩=৬
৭.১.১ বাজাদার সংজ্ঞা দাও।
৭.১.২ গর্জনশীল চল্লিশা কাকে বলে?
৭.১.৩ বান ডাকা কাকে বলে?
৭.১.৪ কৃষিজ বর্জ্য বলতে কি বোঝায়?
৭.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ১x৪=৪
৭.২.১ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল?
৭.২.২ ভারতে কারেওয়া কোথায় দেখা যায়?
৭.২.৩ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নিত্যবহ নদী কোন রং এর সাহায্যে দেখানো হয়?
৭.২.৪ ভারতের কোন শহরে প্রথম মেট্রোরেল পরিসেবা চালু হয়?
৭.২.৫ পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়?

West Bengal Board Madhyamik Geography Question Paper 2023

Are you looking for the authentic WBBSE Madhyamik Geography Question Paper 2023? You are in the right place! At Science Tips, we provide students with high-quality, clear, and perfectly formatted board papers to assist in their exam preparations.

The Geography paper carries a total of 90 marks (for regular students) and covers topics like physical geography, environment, map pointing, and the regional geography of India. By viewing the original format online or downloading the PDF via Google Drive, you can simulate a real examination environment at home.

Help Center

Frequently Asked Questions

Yes, the text you see on this page and the provided PDF link contain the 100% original and official Geography board paper given to students during the 2023 examinations.

Click on the 'View & Download PDF' Google Drive button above. The paper will open securely in a Google Drive preview. Click the download icon (arrow pointing down) at the top of the screen to save it.

The written examination for Madhyamik Geography is conducted for 90 marks for regular students, and 100 marks for external candidates.