দারোগাবাবু এবং হাবু Class 5 Bengali Question Answer

Complete textbook solutions, summary, word meanings, and grammar for WBBSE Class 5 Bengali (পাতাবাহার) poem 'দারোগাবাবু এবং হাবু' by Bhabaniprasad Majumdar.

Shilpi Mondal
Shilpi Mondal
Uploaded: 19 January 2026 Last Update: 18 April 2026

কবিতার পরিচিতি ও সারমর্ম

কবি: ভবানীপ্রসাদ মজুমদার

সারসংক্ষেপ: 'দারোগাবাবু এবং হাবু' কবিতাটিতে হাবু নামে এক ব্যক্তি তার দাদাদের পোষা জীবজন্তুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানায়। হাবু ও তার তিন দাদা একটি ঘরেই থাকে। কিন্তু সমস্যা হলো, বর্দা ঘরে সাতটি বেড়াল, মেজদা আটটি কুকুর এবং সেজদা দশটি ছাগল পোষেন। এই সব জন্তু-জানোয়ারের গন্ধে হাবুর ঘরে টেকা দায় হয়ে পড়েছে এবং সে দুঃখে সারাদিন ভগবানকে ডাকে।

দারোগাবাবু হাবুর সব কথা শুনে তাকে পরামর্শ দেন ঘরের জানলা-দরজাগুলো খুলে রাখতে। কিন্তু এই কথা শুনে হাবু আরও কেঁদে ফেলে এবং জানায় যে, জানলা-দরজা খোলা রাখলে তার নিজের পোষা দেড়শো পায়রা সব উড়ে যাবে!

শব্দার্থ (Word Meanings)

শব্দঅর্থ
বারণনিষেধ / মানা
সদাইসবসময়
করুণকাতর / আর্ত
নালিশঅভিযোগ

হাতে কলমে - প্রশ্ন ও উত্তর (Textbook Exercises)

১. ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১ হাবু থানায় গিয়েছিল (বেড়াতে / অভিযোগ জানাতে / চিকিৎসা করাতে / হারানো পাখি খুঁজতে)।
উত্তর: হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে

১.২ বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না (টিয়া / পায়রা / ময়না / কোকিল)।
উত্তর: বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল

১.৩ হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা (১৭৫ / ১৫০ / ১৭০ / ২৫)।
উত্তর: হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা ১৭৫
(ব্যাখ্যা: ৭টি বেড়াল + ৮টি কুকুর + ১০টি ছাগল + ১৫০টি পায়রা = ১৭৫)

২. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো:

খ (উত্তর)
নালিশঅভিযোগ
বারণনিষেধ
পাগলউন্মাদ
সদাইসবসময়
কাবুকাহিল

৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো:

বিশেষ্য
পায়রা
নালিশ
দুঃখ
থানা
বড়োবাবু
পায়রা, কাবু, খুব, নালিশ,
করুণ, পোষা, দুঃখ, চারজন,
থানা, বড়োবাবু
বিশেষণ
কাবু
খুব
করুণ
পোষা
চারজন

৪. 'কেঁদে কেঁদে' - এরকম একই শব্দকে পাশাপাশি দু-বার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো।

উত্তর: হেসে হেসে, ভেবে ভেবে, নেচে নেচে, গেয়ে গেয়ে, চলে চলে।

৫. ক্রিয়ার নীচে দাগ দাও:

৫.১ বললে কেঁদেই হাবু।
৫.২ সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।
৫.৩ বললে করুণ সুরে।
৫.৪ যাবেই যে সব উড়ে
৫.৫ ভগবানকেই ডাকি

৬. বাক্য রচনা করো: নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর।

নালিশ: হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানাল।
ভগবান: বিপদের দিনে সবাই ভগবানকে ডাকে।
বারণ: বাবা আমাকে রোদে খেলতে বারণ করেছেন।
করুণ: মেয়েটি করুণ সুরে কাঁদতে লাগল।
ভোর: প্রতিদিন ভোরে উঠে ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।

৭. ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো:

(৭.১ হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল। ৭.২ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। ৭.৩ হাবুরা চারভাই একটা ঘরেই থাকে। ৭.৪ বর্দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে। ৭.৫ দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।)

সঠিক ঘটনাক্রম:
১. (৭.৩) হাবুরা চারভাই একটা ঘরেই থাকে।
২. (৭.৪) বর্দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।
৩. (৭.২) জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।
৪. (৭.১) হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল।
৫. (৭.৫) দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।

৮. কবিতাটিতে অন্ত্যমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো।

উত্তর:
১. থাকি — ডাকি
২. বড়ো — করো
৩. বেঁধে — কেঁদে
৪. ভুলো — গুলো
৫. সুরে — উড়ে

৯. বাক্য বাড়াও—

৯.১ হাবু গিয়েছিল। (কোথায়? কখন?)
উত্তর: হাবু সেদিন ভোরে থানায় গিয়েছিল।

৯.২ বড়দা পোষেন বেড়াল। (কয়টি? কেমন?)
উত্তর: বড়দা ছোটো-বড়ো সাতটি বেড়াল পোষেন।

৯.৩ হাবু ভগবানকে ডাকে। (কেন? কখন?)
উত্তর: হাবু দুঃখে সারাদিন-রাত ভগবানকে ডাকে।

৯.৪ দারোগাবাবু বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে। (কাকে?)
উত্তর: দারোগাবাবু হাবুকে বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে।

৯.৫ হাবুর পায়রা উড়ে যাবে। (কয়টি?)
উত্তর: হাবুর দেড়শো পায়রা উড়ে যাবে।

১০. কবির কথা:

১০.১ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো।
উত্তর: ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবি হলেন ভবানীপ্রসাদ মজুমদার এবং সুকুমার রায়। (এছাড়া সুনির্মল বসু, অন্নদাশঙ্কর রায়-ও লেখা যেতে পারে)।

১০.২ তোমার পাঠ্য কবিতাটির কবি কে?
উত্তর: আমার পাঠ্য 'দারোগাবাবু এবং হাবু' কবিতাটির কবি হলেন ভবানীপ্রসাদ মজুমদার

১০.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: তাঁর লেখা দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম হলো 'মজার ছড়া' এবং 'নাম তাঁর সুকুমার'

১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১১.১ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তর: হাবু ভোরে থানায় গিয়ে থানার বড়োবাবু বা দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল।

১১.২ হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
উত্তর: হাবুর বড়দা সাতটি বেড়াল, মেজদা আটটি কুকুর এবং সেজদা দশটি ছাগল ঘরে পোষেন।

১১.৩ হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়?
উত্তর: হাবুর দাদারা ঘরে নানা পশু পুষলেও, হাবু নিজেও ওই একই ঘরে দেড়শো পায়রা পুষত। তাই ঘরের দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দাদাদের পাশাপাশি হাবু নিজেও সমানভাবে দায়ী ছিল।

১১.৪ দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন?
উত্তর: দারোগাবাবু হাবুকে ঘরের জানলা-দরজা সব খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি কারণ জানলা-দরজা খুলে রাখলে হাবুর নিজের পোষা দেড়শো পায়রা সব উড়ে যেত

১১.৫ দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।
উত্তর: হাবু দারোগাবাবুকে কেঁদে কেঁদে জানিয়েছিল যে, তারা চার ভাই একটি ঘরেই থাকে। কিন্তু বর্দা সাতটি বেড়াল, মেজদা আটটি কুকুর এবং সেজদা দশটি ছাগল সেই ঘরেই পোষেন। এই সব পশুদের গন্ধে ঘরে টেকা দায় হয়ে পড়েছে। কষ্টে হাবু সারাদিন-রাত ভগবানকে ডাকে।

১১.৬ তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো।
উত্তর: (ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমতো কোনো প্রাণীর ছবি আঁকবে বা তার সম্পর্কে লিখবে। উদাহরণ: আমি একটি কুকুরছানা পুষতে চাই। তার নাম দেব 'টমি'। সে খুব প্রভুভক্ত হবে এবং আমাদের বাড়ি পাহারা দেবে।)

দারোগাবাবু এবং হাবু (Class 5 Bengali) - প্রশ্নোত্তর ও জিজ্ঞাস্য

'দারোগাবাবু এবং হাবু' কবিতাটি প্রখ্যাত শিশুসাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার-এর লেখা।

বড়োদা সাতটি বেড়াল, মেজদা আটটি কুকুর, সেজদা দশটি পাগল ছাগল এবং হাবু নিজে দেড়শো পায়রা পোষে।

দারোগাবাবু হাবুকে ঘরের জানলা-দরজা খুলে রাখতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হাবু করুণ সুরে জানিয়েছিল যে, জানলা-দরজা খুললে তার নিজের পোষা দেড়শো পায়রা সব উড়ে যাবে।