মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ প্রশ্ন উত্তর

WBBSE Class 6 Poribesh O Biggan Chapter 3 - ধাতু-অধাতু, মৌলের চিহ্ন, যৌগের সংকেত, মিশ্রণ পৃথকীকরণ | সম্পূর্ণ প্রশ্নোত্তর

Sk Rejoyanul Kerim
Sk Rejoyanul Kerim
Uploaded: 04 March 2026 Last Update: 02 June 2026

মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ

সম্পূর্ণ প্রশ্নোত্তর | 40 MCQ | 30 SAQ | 6 Broad Questions

ধাতু অধাতু মৌল যৌগ মিশ্রণ পরিস্রাবণ H₂O পর্যায় সারণি
🔨

ধাতু

চং শব্দ হয়
বাঁকানো যায়
তাপ ও বিদ্যুৎ পরিবাহী

🪨

অধাতু

চং শব্দ হয় না
গুঁড়ো হয়ে যায়
পরিবাহী নয়

⚛️

মৌলিক পদার্থ

একটিমাত্র উপাদান
লোহা, তামা, অক্সিজেন

🧪

যৌগিক পদার্থ

দুই বা ততোধিক মৌল
জল (H₂O), CO₂

🥛

মিশ্র পদার্থ

ভৌতভাবে মিশ্রিত
বায়ু, চিনির জল

গুরুত্বপূর্ণ মৌল ও চিহ্ন

মৌলের নাম ইংরেজি/ল্যাটিন নাম চিহ্ন মন্তব্য
হাইড্রোজেনHydrogenHপ্রথম অক্ষর
কার্বনCarbonCপ্রথম অক্ষর
অক্সিজেনOxygenOপ্রথম অক্ষর
নাইট্রোজেনNitrogenNপ্রথম অক্ষর
সালফারSulfurSপ্রথম অক্ষর
ক্লোরিনChlorineClপ্রথম + দ্বিতীয়
ম্যাগনেশিয়ামMagnesiumMgপ্রথম + দ্বিতীয়
ক্যালসিয়ামCalciumCaপ্রথম + দ্বিতীয়
সোডিয়ামNatrium (ল্যাটিন)Naল্যাটিন নাম থেকে
পটাসিয়ামKalium (ল্যাটিন)Kল্যাটিন নাম থেকে
লোহাFerrum (ল্যাটিন)Feল্যাটিন নাম থেকে
তামাCuprum (ল্যাটিন)Cuল্যাটিন নাম থেকে

MCQ - বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

40 টি
1লোহার আলমারি কোন পদার্থ দিয়ে তৈরি?
2পদার্থ প্রধানত কয় ধরনের হতে পারে?
3এক টাকার কয়েন হাত থেকে পড়লে কেমন শব্দ হয়?
4কাঠকয়লা হাত থেকে ফেললে কী হয়?
5যে পদার্থে আঘাত করলে চং করে শব্দ হয় ও বাঁকানো যায় তাকে কী বলে?
6যে পদার্থে আঘাত করলে চং শব্দ হয় না ও গুঁড়ো হয়ে যায় তাকে কী বলে?
7জলের তড়িৎ বিশ্লেষণ করলে কোন দুটি গ্যাস পাওয়া যায়?
8জল কোন দুটি মৌল দিয়ে গঠিত?
9মৌলিক পদার্থ কাকে বলে?
10যৌগিক পদার্থ কাকে বলে?
11জলের ধর্ম তার উপাদান হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম থেকে কেমন?
12ম্যাগনেশিয়াম ধাতু জ্বালালে কী তৈরি হয়?
13কার্বন ডাইঅক্সাইড কোন দুটি মৌলের যৌগ?
14মৌলের চিহ্ন লেখার নিয়ম কী?
15ক্যালসিয়ামের চিহ্ন কী?
16ক্লোরিনের চিহ্ন কী?
17ম্যাগনেশিয়ামের চিহ্ন কী?
18ক্রোমিয়ামের চিহ্ন কী?
19হিলিয়ামের চিহ্ন কী?
20লিথিয়ামের চিহ্ন কী?
21জলের সংকেত কী?
22কার্বন ডাইঅক্সাইডের সংকেত কী?
23মিথেনের সংকেত কী?
24অ্যামোনিয়ার সংকেত কী?
25হাইড্রোজেন সালফাইডের সংকেত কী?
26হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কী?
27ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত কী?
28কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কী?
29মিশ্রণ কাকে বলে?
30চিনির শবরত কী ধরনের মিশ্রণ?
31বায়ু কী ধরনের পদার্থ?
32পরিস্রাবণ (Filtration) পদ্ধতি কীসের জন্য ব্যবহৃত হয়?
33ফিল্টার কাগজ কী কাজে লাগে?
34চিনি জলে গুলে গেলে চিনির কী ঘটে?
35মিশ্রণে উপাদানগুলি তাদের নিজস্ব ধর্ম কী করে?
36নুন জলে বেশি দ্রবীভূত হয় না তেলে বেশি দ্রবীভূত হয়?
37ডাই অর্থ কী বোঝায়?
38ট্রাই অর্থ কী বোঝায়?
39মৌলের চিহ্ন Na কোন মৌলকে বোঝায়?
40পটাসিয়ামের চিহ্ন কী?

SAQ - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

30 টি
1পদার্থ কাকে বলে? বস্তু ও পদার্থের মধ্যে পার্থক্য কী?
2ধাতু ও অধাতুর তিনটি বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
3এক টাকার কয়েন ও কাঠকয়লা ফেললে শব্দ ও অবস্থার পার্থক্য হয় কেন?
4মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
5যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
6জল একটি যৌগ— প্রমাণ করো।
7হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম এবং জলের ধর্মের মধ্যে পার্থক্য কী?
8ম্যাগনেশিয়াম ধাতু জ্বালালে কী ধরনের পরিবর্তন হয়? নতুন পদার্থটির নাম কী?
9কার্বন ডাইঅক্সাইডের উপাদান মৌল দুটির নাম লেখো।
10মৌলের চিহ্ন লেখার দুটি নিয়ম লেখো।
11ক্যালসিয়াম (Calcium)-এর চিহ্ন Ca হয় কেন? ব্যাখ্যা করো।
12সোডিয়ামের চিহ্ন Na হয় কেন? এর ল্যাটিন নাম কী?
13পটাসিয়ামের চিহ্ন K হয় কেন?
14জলের সংকেত H₂O লেখার কারণ ব্যাখ্যা করো।
15CO₂ ও CO-র মধ্যে পার্থক্য কী?
16মিথেনের (CH₄) সংকেতটি ব্যাখ্যা করো।
17অ্যামোনিয়ার সংকেত কীভাবে লেখা হয়? সংকেত থেকে কী বোঝা যায়?
18মিশ্রণ কাকে বলে? তিনটি উদাহরণ দাও।
19মিশ্রণ ও যৌগের মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখো।
20চিনির শবরত একটি মিশ্রণ— ব্যাখ্যা করো।
21বায়ু কেন মিশ্রণ? তিনটি কারণ দাও।
22মিশ্রণ পৃথকীকরণের প্রয়োজন হয় কেন?
23পরিস্রাবণ (Filtration) পদ্ধতি ব্যাখ্যা করো।
24ফিল্টার কাগজ কী? এটি কীভাবে কাজ করে?
25নুন জলে দ্রবীভূত হয় কিন্তু তেলে হয় না— কেন?
26জল ও তেলের মিশ্রণকে কিছুক্ষণ ঝাঁকালে কী হয়? পরে কী দেখা যায়?
27সংকেতে ডাই, ট্রাই, টেট্রা শব্দগুলি কেন ব্যবহৃত হয়? উদাহরণ দাও।
28CCI₄-এর পুরো নাম কী? এতে ক্লোরিনের সংখ্যা কত?
29PCI₅-এ P-এর কয়টি Cl পরমাণু যুক্ত আছে? নাম কী?
30একটি পরীক্ষার মাধ্যমে দেখাও যে কাদা-জল মিশ্রণ থেকে পরিস্রাবণে পরিষ্কার জল পাওয়া যায়।

Broad Questions - বড়ো প্রশ্নোত্তর

6 টি
1মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্যগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। প্রতিটির কমপক্ষে পাঁচটি করে উদাহরণ দাও।
Hint: মৌলিক: একটিমাত্র উপাদান, বিশ্লেষণে একাধিক পদার্থ পাওয়া যায় না। যেমন— লোহা, তামা, অক্সিজেন, সোনা, কার্বন। যৌগিক: রাসায়নিক বিক্রিয়ায় দুটি বা ততোধিক মৌল যুক্ত হয়, নতুন ধর্ম তৈরি হয়। যেমন— জল, কার্বন ডাইঅক্সাইড, লবণ, চিনি, ম্যাগনেশিয়াম অক্সাইড। মিশ্রণ: ভৌতভাবে মেশে, উপাদানগুলি নিজস্ব ধর্ম বজায় রাখে। যেমন— বায়ু, চিনির জল, কাদা-জল।
2ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ বর্ণনা করো। দৈনন্দিন জীবনে ব্যবহৃত পাঁচটি ধাতু ও পাঁচটি অধাতুর নাম ও ব্যবহার লেখো।
Hint: ধাতু: আঘাতে চং শব্দ, বাঁকানো যায়, পাতলা পাতে পরিণত করা যায় (নমনীয়), তাপ ও বিদ্যুৎ পরিবাহী। যেমন— লোহা (আলমারি), তামা (তারের), অ্যালুমিনিয়াম (হাঁড়ি), সোনা (গয়না), দস্তা। অধাতু: ভঙ্গুর, আঘাতে ভেঙে যায়, নমনীয় নয়, তাপ-বিদ্যুৎ অপরিবাহী। যেমন— কাঠকয়লা, গন্ধক, ফসফরাস, আয়োডিন, অক্সিজেন।
3জল একটি যৌগিক পদার্থ— তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। হাইড্রোজেন, অক্সিজেন ও জলের ধর্মের তুলনামূলক আলোচনা করো।
Hint: জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন গ্যাস জমা হয়, আয়তনের অনুপাত ২:১। হাইড্রোজেন: বর্ণহীন, গন্ধহীন, বাতাসের চেয়ে হালকা, নিজে জ্বলে। অক্সিজেন: জ্বলতে সাহায্য করে, নিজে জ্বলে না। জল: তরল, আগুন নেভায়, জ্বলে না, সাহায্যও করে না। জলের ধর্ম উপাদানগুলির ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা— এটি যৌগের প্রমাণ।
4মৌলের চিহ্ন লেখার আন্তর্জাতিক নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। নীচের মৌলগুলির চিহ্ন লেখো ও চিহ্ন থেকে নাম বলো: সোডিয়াম, পটাসিয়াম, লোহা, তামা, সোনা, রুপা, সিসা, পারদ।
Hint: মৌলের ইংরেজি/ল্যাটিন নামের প্রথম অক্ষর Capital Letter, দ্বিতীয়/তৃতীয় অক্ষর small letter। যেমন: সোডিয়াম (Natrium) → Na, পটাসিয়াম (Kalium) → K, লোহা (Ferrum) → Fe, তামা (Cuprum) → Cu, সোনা (Aurum) → Au, রুপা (Argentum) → Ag, সিসা (Plumbum) → Pb, পারদ (Hydrargyrum) → Hg।
5যৌগিক পদার্থের সংকেত কীভাবে লেখা হয়? H₂O, CO₂, NH₃, CH₄, H₂S সংকেতগুলি বিশ্লেষণ করে প্রতিটি যৌগে কী কী মৌল ও কতটি করে পরমাণু আছে তা ব্যাখ্যা করো।
Hint: H₂O: 2টি H + 1টি O → হাইড্রোজেন অক্সাইড (জল)। CO₂: 1টি C + 2টি O → কার্বন ডাইঅক্সাইড। NH₃: 1টি N + 3টি H → অ্যামোনিয়া। CH₄: 1টি C + 4টি H → মিথেন। H₂S: 2টি H + 1টি S → হাইড্রোজেন সালফাইড। ডানদিকে ছোটো সংখ্যা পরমাণুর সংখ্যা বোঝায়, ১ থাকলে লেখা হয় না।
6মিশ্রণ পৃথকীকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরিস্রাবণ, থিতানো, এবং বাষ্পীভবন পদ্ধতিগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় উদাহরণসহ ব্যাখ্যা করো।
Hint: পরিস্রাবণ (Filtration): কঠিন ও তরলের মিশ্রণ থেকে কঠিন পৃথক করতে— যেমন কাদা-জল থেকে ফিল্টার কাগজে পরিষ্কার জল। থিতানো (Sedimentation): ভারী কঠিন কণা নিজে থিতিয়ে পড়লে ওপরের পরিষ্কার তরল ঢেলে নেওয়া। বাষ্পীভবন (Evaporation): দ্রবীভূত কঠিন ও তরল পৃথক করতে— যেমন লবণ-জল গরম করে জল উড়িয়ে লবণ পাওয়া যায়।

সতর্কতা

তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা শুধুমাত্র সাধারণ ব্যাটারির সাহায্যেই করতে হবে। বাড়ির ইলেকট্রিক লাইন বা ইনভার্টারের লাইন থেকে কখনোই করবে না।

PDF ডাউনলোড

সম্পূর্ণ অধ্যায়ের প্রশ্নোত্তর PDF আকারে ডাউনলোড করো।

PDF ডাউনলোড (শীঘ্রই)
Sponsored Links

মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ - সম্পূর্ণ প্রশ্নোত্তর

Science Tips-এ স্বাগত! WBBSE Class 6 Poribesh O Biggan-এর তৃতীয় অধ্যায় "মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ"-র পূর্ণাঙ্গ প্রশ্নোত্তর। এই অধ্যায় থেকে তুমি শিখবে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য, মৌলের আন্তর্জাতিক চিহ্ন লেখার নিয়ম, যৌগের সংকেত, এবং মিশ্রণ পৃথকীকরণের বিভিন্ন পদ্ধতি। প্রতিটি প্রশ্ন WBBSE সিলেবাস অনুযায়ী তৈরি।

Frequently Asked Questions

এই অধ্যায় থেকে ধাতু-অধাতু শনাক্তকরণ, মৌলের চিহ্ন, যৌগের সংকেত লেখা, এবং মিশ্রণ পৃথকীকরণ পদ্ধতি নিয়ে MCQ ও SAQ আসে। Broad Question-এ মৌল-যৌগ-মিশ্রণের পার্থক্য এবং জলের তড়িৎ বিশ্লেষণ থাকে।

সোডিয়ামের ল্যাটিন নাম Natrium, তাই এর চিহ্ন Na। পটাসিয়ামের ল্যাটিন নাম Kalium, তাই এর চিহ্ন K। প্রাচীনকাল থেকে ব্যবহৃত ল্যাটিন নাম থেকেই এই চিহ্নগুলি নেওয়া হয়েছে।

জল হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি একটি যৌগ। হাইড্রোজেন জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে, কিন্তু জল আগুন নেভায় এবং নিজে জ্বলে না। যৌগের ধর্ম তার উপাদান মৌলগুলির ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা— এটাই যৌগের বৈশিষ্ট্য।