২০১৫

বাংলা (প্রথম ভাষা)

সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ | বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১৭ × ১ = ১৭
১.১ অনুসর্গ-প্রধান কারক হল –
ক) চার প্রকার
খ) তিন প্রকার
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার
১.২ 'বুলবুলিতে ধান খেয়েছে' – 'বুলবুলি'র সঙ্গে 'তে' যুক্ত হয়ে কী কারক হয়েছে?
ক) অধিকরণ কারক
খ) কর্তৃকারক
গ) কর্মকারক
ঘ) অপাদান কারক
১.৩ কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে?
ক) দ্বন্দ্ব সমাসে
খ) কর্মধারয় সমাসে
গ) বহুব্রীহি সমাসে
ঘ) দ্বিগু সমাসে
১.৪ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে-
ক) রূপক কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
ঘ) সাধারণ কর্মধারয়
১.৫ “তবু লিখছে। লুকিয়ে লিখছে।” – এভাবে লেখার কারণ কী?
ক) যেন ভূতে পেয়েছে
খ) যেন স্বপ্নে পেয়েছে
গ) যেন নেশায় পেয়েছে
ঘ) এক আনন্দের অনুভূতিতে
১.৬ নদেরচাঁদের বয়স হলো –
ক) ত্রিশ বছর
খ) পয়ত্রিশ বছর
গ) চল্লিশ বছর
ঘ) পঁচিশ বছর
১.৭ গিরীশ মহাপাত্রের জামার রং ছিল –
ক) গেরুয়া
খ) নীল
গ) রামধনু
ঘ) লাল
১.৮ 'আফ্রিকা' কবিতায় 'আদিম যুগ' ছিল –
ক) অন্ধকার
খ) (অস্পষ্ট/অদৃশ্য)
গ) শান্ত
ঘ) (অস্পষ্ট/অদৃশ্য)
১.১১ ভাববাচ্যে প্রাধান্য পায় –
ক) কর্তার ভাব
খ) কর্মের ভাব
গ) কর্মকর্তৃবাচ্যের ভাব
ঘ) ক্রিয়ার ভাব
১.১২ 'আমি তোমাকে বইটি দিলাম।' এটি কোন্ বাচ্যের উদাহরণ?
ক) কর্তৃবাচ্যের
খ) কর্মবাচ্যের
গ) ভাববাচ্যের
ঘ) কর্মকর্তৃবাচ্যের
১.১৩ "বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।" কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?
ক) তিন দণ্ড
খ) চার দণ্ড
গ) পাঁচ দণ্ড
ঘ) দু'দণ্ড
১.১৪ রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?
ক) অপরাহ্ণে
খ) প্রদোষকালে
গ) প্রভাতে
ঘ) রাত্রে
১.১৫ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল-
ক) এক ডজন
খ) দুই ডজন
গ) তিন ডজন
ঘ) ২৫টি
১.১৬ "প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান" – ফিনিসিয়ানদের লেখনী কী ছিল?
ক) নল-খাগড়া
খ) (অস্পষ্ট)
গ) ব্রোঞ্জের শলাকা
ঘ) হাড়
১.১৭ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?
ক) ১৯৩৫ সালে
খ) ১৯৩৬ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯৪৬ সালে
২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
৪ × ১ = ৪
২.১.১ "পরম সুখ কাকে বলে জানেন?" – বক্তা কাকে 'পরম সুখ' বলেছেন?
২.১.২ 'নদীর বিদ্রোহ' গল্পের লেখকের প্রকৃত নাম কী?
২.১.৩ অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?
২.১.৪ "বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।" – কোন্ কথাটার কথা বলা হয়েছে?
২.১.৫ "তার আমি জামিন হতে পারি।" – বক্তা কার জামিন হতে পারেন?
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ১ = ৪
২.২.১ অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে?
২.২.২ "বিস্মিত হইল বালা..." – বালা কী দেখে বিস্মিত হয়েছিল?
২.২.৩ "যথা বৃহন্নলারূপী কিরীটী," – 'বৃহন্নলারূপী কিরীটী' কে?
২.২.৪ "সব চূর্ণ হয়ে গেল," – কী চূর্ণ হয়ে গেল?
২.২.৫ "অশুভ ধ্বনিতে ঘোষণা করল" – কারা, কী ঘোষণা করলো?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ১ = ৩
২.৩.১ 'ক্যালিগ্রাফিস্ট' কাদের বলে?
২.৩.২ পরিভাষার উদ্দেশ্য কী?
২.৩.৩ "বাস, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।” – বক্তা 'ভ্যাবাচ্যাকা খেয়ে' গেলেন কেন?
২.৩.৪ "তাতে অনেকে মুশকিলে পড়েছেন," – কিসে 'মুশকিলে' পড়ার কথা বলা হয়েছে?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
২.৪.১ 'কদাকার' পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
২.৪.২ 'আমি ছিলাম কালিকলমের ভক্ত।' – বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো।
২.৪.৩ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী?
২.৪.৪ 'প্রত্যেককে' – ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
২.৪.৫ অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও।
২.৪.৬ উক্ত কর্তা কাকে বলে?
২.৪.৭ ব্যাসবাক্য কাকে বলে?
২.৪.৮ একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও।
২.৪.৯ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও।
২.৪.১০ 'যুক্তির পথে হাঁটো' – ভাববাচ্যে রূপান্তর করো।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও:
৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.১.১ "এতে দুজনেরই ভয় কেটে গেল," – দু'জন কে কে? কীভাবে তাদের ভয় কেটে গেল? [১+২]
৩.১.২ "তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।” – 'তখন' বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে? বক্তা 'আহ্লাদে কাঁদো কাঁদো' কেন? [১+২]
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.২.১ "এ অদ্ভুত বারতা, জননি কোথায় পাইলে তুমি," – 'জননি' কে? তাঁর কোন্ বার্তাকে 'অদ্ভুত' বলা হয়েছে? [১+২]
৩.২.২ "পৃথিবী হয়তো গেছে মরে" – কোন্ কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। [১+২]
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৪.১ "নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।” – নদেরচাঁদ কী কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়? [২+৩]
৪.২ "পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল।" – কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। [১+৪]
৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫.১ "নমি পুত্র পিতার চরণে, করযোড়ে কহিলা" – পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা-পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। [১+৪]
৫.২ "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।।" – কাকে একথা বলা হয়েছে? কীভাবে তার 'অপমানিত ইতিহাসে' চিরচিহ্ন দিয়ে গেল? [১+৪]
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৬.১ "আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা।" – বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। [১+৪]
৬.২ "এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।" – কোন্ দোষের কথা বলা হয়েছে? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? [২+৩]
৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (কোনি):
৭.১ "তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম।" – কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কী 'সামান্য পরিচয়' দিয়ে রাখলেন? [১+৩]
৭.২ "আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, ..." – 'আপনাদের' বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? তিনি কেন, কী 'ভিক্ষা' চেয়েছেন? [১+৩]
৯. চলিত বাংলায় অনুবাদ করো :
Work is another name of life. Idle persons have no place on earth. Wastage of time means wastage of life. If you want to be happy, you have to do your duties regularly.
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১০.১ 'জলের অপচয় রোধে সচেতনতা শিবির' – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১০.২ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো :
১০
১১.১ সময়ের মূল্য
১১.২ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১১.৩ চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা
১১.৪ বনসংরক্ষণ