২০১৬

ইতিহাস

(দ্বিভাজিত পাঠ্যসূচি)
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য।
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ | বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
১। প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে কতকগুলি ঐতিহাসিক স্থানের প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান বিন্দু চিহ্ন (•) দ্বারা নির্দেশিত। নিম্নলিখিত ঐতিহাসিক স্থানগুলির প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী যথাযথ স্থান নির্ণয় করে মানচিত্রে চিহ্নিত স্থানের সঙ্গে মিলিয়ে বসাও (যে কোনো দশটি):
১০ × ১ = ১০
(ক) ব্যারাকপুর, (খ) বেরিলি, (গ) চৌরীচৌরা, (ঘ) দিল্লি, (ঙ) গোয়ালিয়র, (চ) ঢাকা, (ছ) জামশেদপুর, (জ) কাকদ্বীপ, (ঝ) লাহোর, (ঞ) ম্যাঙ্গালোর, (ট) নাগপুর, (ঠ) পুনে, (ড) সিমলা, (ঢ) শ্রীরঙ্গপত্তন।
— অথবা —
নিম্নলিখিত প্রশ্নের উত্তর এক বা দুই শব্দে দাও (যে কোনো দশটি):
১০ × ১ = ১০
(ক) ১৭৯৮ খ্রিস্টাব্দে কে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?
(খ) ইংরেজরা কোন বছর সিন্ধু প্রদেশ দখল করে?
(গ) আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কর।
(ঘ) বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের (১৮৫৭) নেতৃত্ব দিয়েছিলেন?
(ঙ) কোন বৎসর মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়?
(চ) জাতীয় কংগ্রেসের ইতিহাসের কোন সময়কালকে 'নরমপন্থী যুগ' বলা হয়?
(ছ) ভারতে সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়?
(জ) স্বাধীনতার পূর্বে ভারতে কোন দিনটি "পূর্ণ স্বরাজ দিবস” রূপে পালিত হত?
(ঝ) জার্মান পার্লামেন্ট কী নামে পরিচিত?
(ঞ) ভারতীয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোথায় অবস্থিত?
(ট) ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন?
(ঠ) ঘানার একজন জাতীয়তাবাদী নেতার নাম লেখ।
(ড) কত খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে?
(ঢ) কোন দিন থেকে ভারতবিভাগ কার্যকর হল?
২। দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন দশটি):
১০ × ২ = ২০
(ক) মহাবিদ্রোহের (১৮৫৭) ব্যর্থতার যে কোন দুটি কারণ উল্লেখ কর।
(খ) উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল?
(গ) কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন?
(ঘ) 'সেফটি ভাল্ভ তৃত্ত্ব' বলতে কী বোঝায়?
(ঙ) জাতীয় আন্দোলনে অরবিন্দ ঘোষ স্মরণীয় কেন?
(চ) চরমপন্থী আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখ।
(ছ) ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিল?
(জ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইউরোপে গণতন্ত্রের বিপর্যয়ের দুটি কারণ উল্লেখ কর।
(ঝ) ১৯৩৯ সালে কংগ্রেসি মন্ত্রিসভাগুলি পদত্যাগ করেছিল কেন?
(ঞ) ভারত ছাড়ো আন্দোলন কীভাবে পূর্ববর্তী আন্দোলনগুলি থেকে পৃথক ছিল?
(ট) তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী?
(ঠ) ভারতীয় সংবিধান অনুযায়ী যে কোন দুটি মৌলিক কর্তব্য উল্লেখ কর।
(ড) 'দায়িত্বশীল সরকার' বলতে কী বোঝায়?
(ঢ) ট্রুম্যান নীতি কী?
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সাত-আটটি বাক্যে দাও :
৫ × ৪ = ২০
(ক) ভারতে ব্রিটিশ শাসনব্যবস্থার প্রতিষ্ঠাতারূপে লর্ড কর্ণওয়ালিসের ভূমিকা আলোচনা কর।
অথবা, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে স্বত্ববিলোপ নীতির গুরুত্ব আলোচনা কর।
(খ) বাংলার কৃষক সম্প্রদায়ের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কীরূপ ছিল?
অথবা, টীকা লেখ: রায়তওয়ারী বন্দোবস্ত।
(গ) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টধর্ম প্রচারকদের অবদান আলোচনা কর।
অথবা, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা কর।
(ঘ) ইতালিতে ফ্যাসীবাদের উত্থানের কারণ কী ছিল?
অথবা, হিটলারের বৈদেশিক নীতির লক্ষ্য কী ছিল?
(ঙ) টীকা লেখ: ভগৎ সিংহ।
অথবা, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের কীরূপ অবদান ছিল?
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
৫ × ৬ = ৩০
(ক) বেসিনের সন্ধি (১৮০২) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মারাঠা নায়কগণ এই চুক্তির জন্য ক্ষুব্ধ হয়েছিলেন কেন? কীভাবে মারাঠা শক্তি শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল? [২+২+২]
অথবা, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্তম্ভ হিসাবে পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকা বর্ণনা কর। [২+৪]
(খ) জাতীয় কংগ্রেসের ইতিহাসের প্রাথমিক পর্বে নরমপন্থীদের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব কীরূপ ছিল? নরমপন্থী আন্দোলনের মূল্যায়ন করো। [৩+৩]
অথবা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? এই আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ কর। [৩+৪]
(গ) খিলাফৎ আন্দোলন কেন শুরু হল? গান্ধিজি কেন খিলাফৎ আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করেন? খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম কর। এই আন্দোলন কেন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে? [২+২+১+১]
অথবা, অসহযোগ আন্দোলনের অন্তর্ভুক্ত যে কোন দুটি সমাজসংস্কারমূলক কর্মসূচী উল্লেখ কর। এই আন্দোলন কতটা সফল হয়েছিল? [২+৪]
(ঘ) কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে (১৯৩৯) বামপন্থী ও দক্ষিণপন্থীদের বিরোধ কী আকার ধারণ করেছিল? জাতীয় আন্দোলনে এই অধিবেশনের কী প্রভাব পড়েছিল? [৩+৩]
অথবা, 'নাও অর নেভার' পুস্তিকাটি কে রচনা করেন? মহম্মদ আলি জিন্নার চোদ্দ-দফা দাবীর গুরুত্ব কী ছিল? মুসলিম লীগের লাহোর অধিবেশনের (১৯৪০) গুরুত্ব নির্ধারণ কর। [১+২+৩]
(ঙ) কী উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল? এদের প্রতিষ্ঠাতা-সদস্য রাষ্ট্রের সংখ্যা ক'টি? ভারতবর্ষ কবে থেকে এর সদস্য হয়? সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের কার্যাবলীর মধ্যে একটি পার্থক্য নির্ধারণ কর। [৩+১+১+১]
অথবা, জোট-নিরপেক্ষ আন্দোলন কী? এই আন্দোলনের নেতা হিসাবে ইউরোপ ও আফ্রিকার একটি করে দেশের নাম লেখ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিদেশনীতির মূল্যায়ন কর। [২+২+২]
৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
১ × ১০ = ১০
(ক) ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল?
(খ) ভারতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল?
(গ) ভারতে ১৯৫০-১৯৬৪ কালপর্বে সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা কর।
[ শুধু বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
৬। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ১০ = ১০
(ক) রামমোহন ও বিদ্যাসাগরের সমাজসংস্কার আন্দোলন সংক্ষেপে বিবৃত কর।
(খ) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ কর।
(গ) আইনঅমান্য আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।