২০১৬

বাংলা (প্রথম ভাষা)

সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ | বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
‘ক’ বিভাগ
১. প্রতিটি প্রশ্নের উত্তর অনধিক তিনটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
২ × ২ = ৪
১.১ “কহ তাত, সহিব কেমনে/হেন অপমান আমি, ভ্রাতৃ-পুত্র তব?”-কোন্ অপমানের কথা বলতে চেয়েছেন বক্তা?
১.২ "ভাবিলাম মনে, বুঝি এতখনে আমারে চিনিল মাতা" – কোন্ ঘটনায় বক্তার একথা মনে হল?
১.৩ “ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে” – কীসের ছায়ার কথা বলেছেন কবি?
১.৪ "সবাই হাততালি দিচ্ছে” – যারা হাততালি দিচ্ছে, তাদের কী পরিচয় দিয়েছেন কবি?
২. প্রতিটি উত্তর কম-বেশি পাঁচটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
২ × ৩ = ৬
২.১ "শ্মশান-শবের ছাইয়ের গাদায় আজকে রে তাই বেড়াই খুঁজে” – কাকে খুঁজে বেড়ান কবি? তাঁর এমন খুঁজে বেড়ানোর কারণ কী? [১+২]
২.২ "করুন রক্ষে গরিবের ভিটেখানি" – কাকে এই অনুরোধ করেছিলেন বক্তা? তাঁর অনুরোধের ফল কী হয়েছিল? [১+২]
২.৩ “কিন্তু বৃথা গঞ্জি তোমা" – কাকে গঞ্জনা দিচ্ছিলেন বক্তা? সেই গঞ্জনাকে 'বৃথা' বলবার কারণ কী? [১+২]
২.৪ "যাও, তাকে যেমন করেই হোক/খুঁজে আনো" – কাকে খুঁজে আনতে বলা হয়েছে? 'যেমন করেই হোক' তাকে খুঁজে আনা প্রয়োজন কেন? [১+২]
৩. কম-বেশি বারোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৮ = ৮
৩.১ 'বাংলার মুখ আমি দেখিয়াছি' কবিতায় বঙ্গ প্রকৃতির প্রতি কবির যে অনুরাগ প্রকাশিত তার পরিচয় দাও।
৩.২ 'উলঙ্গ রাজা' কবিতায় রূপকের অন্তরালে বাস্তবের যে রূপ কবি প্রকাশ করেছেন-তা নিজের ভাষায় লেখো।
৪. উৎস-নির্দেশ করে যে-কোনো একটি টীকা অনধিক চারটি বাক্যে লেখো:
১ × ৫ = ৫
৪.১. বেহুলা
৪.২. বাসবত্রাস
৪.৩. সপ্তপুরুষ
৪.৪. আলোক-শিশু
৫. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
৫.১ দূর থেকে মৃত্যু সম্পর্কে কবির কী মনে হয়েছিল তা 'মৃত্যুঞ্জয়' কবিতা অবলম্বনে লেখো। শেষ পর্যন্ত তিনি কোন্‌ উপলব্ধিতে পৌঁছেছিলেন? [৩+২]
৫.২ 'স্বাগত' কবিতায় কাকে স্বাগত জানানো হয়েছে? কবিতায় ভবিষ্যতের যে স্বপ্ন আঁকা হয়েছে তা বুঝিয়ে দাও। [২+৩]
৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয়ে অনধিক ৪০০ শব্দের মধ্যে প্রবন্ধ লেখো:
১৫
৬.১. বিজ্ঞান ও কুসংস্কার
৬.২. প্রতিযোগিতা নয়, সহযোগিতা
৬.৩. বই পড়া
৬.৪. তোমার জীবনের লক্ষ্য
৭. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :
Once there was a beautiful princess. When her mother died the king married another lady who had a magic mirror. The mirror said, 'Queen! you are beautiful but the princess is more beautiful than you'.
‘খ’ বিভাগ
৮. প্রতিটি উত্তর অনধিক তিনটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
২ × ২ = ৪
৮.১ “তাঁহার অন্তঃকরণে বিলক্ষণ ভয়ের উদয় হইতে লাগিল” – বক্তার ভয়ের কারণ কী?
৮.২ "পাদুকাসৃষ্টির উদ্দেশ্য পদে পদে ব্যর্থ হইয়া যাইত" – পাদুকাসৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবার কারণ কী?
৮.৩ "নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল” – কোন্ কথা শুনে অন্ধকার হল নিবারণের মুখ?
৮.৪ "চিড়া খোয়ালু শ্রীমন্ত, মোক বিষ আনি খোয়াও” – বক্তা এমন কথা বলে আর্তনাদ করেছে কেন?
৯. প্রতিটি উত্তর কম-বেশি পাঁচটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
২ × ৩ = ৬
৯.১ "সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না।” – কোন্ জায়গার কথা বলা হয়েছে? সেখানে একবার মিশে গেলে ভয় থাকে না কেন? [১+২]
৯.২ "সেইজন্য বিশ্ব-প্রকৃতিকে আড়ােল-আবডাল হইতে দেখিতাম।” – কে দেখতেন? 'আড়াল-আবডাল' থেকে বিশ্ব-প্রকৃতিকে দেখার কারণ কী? [১+২]
৯.৩ "ওরা দুজনে এমন হতভম্ব হয়ে গিয়েছে ব্যাপার দেখে যে, এত কাছে পয়েও গুলি করতে ভুলে গেল।" – কোন্ ব্যাপার দেখে 'হতভম্ব' হয়ে গিয়েছিল দুজনে? কাকে গুলি করতে ভুলে গেল তারা? [১+২]
৯.৪ 'তখন সে নিতান্ত হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল।" – হতাশ হয়ে প্রস্থান করল কে? তার হতাশার কারণ কী? [১+২]
১০. কম-বেশি বারোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১ × ৮ = ৮
১০.১ “আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বলিলেই হয়” – বালক বয়সের সেই 'সাদাসিধা' জীবনযাপনের ছবিটি রবীন্দ্রনাথের কলমে কীভাবে ধরা দিয়েছে, 'ঘর ও বাহির' অবলম্বনে তার পরিচয় দাও।
১০.২ “কী অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য” – 'অগ্নিদেবের শয্যা' অবলম্বনে নিজের ভাষায় দৃশ্যটির বর্ণনা দাও। দৃশ্যটি একই সঙ্গে 'ভীষণ' এবং 'সুন্দর' কেন? [৬+২]
১১. উৎস-নির্দেশ করে যে-কোনো একটি টীকা অনধিক চারটি বাক্যে লেখো:
১ × ২ = ২
১১.১. নেয়ামত খলিফা
১১.২. আগ্নেয়গিরি
১১.৩. মৃগয়া
১১.৪. খুঁটির জোর
১২. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
১২.১ 'অযান্ত্রিক' গল্পে জগদ্দলের যে বর্ণনা পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। গল্পটিতে যে মানবিক সম্পর্ক ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। [৩+২]
১২.২ "বন্ধুবাবুকে কেউ কোনোদিন রাগতে দেখিনি” – 'বন্ধুবাবুর বন্ধু' গল্পে কেমন ছিল এই বন্ধুবাবুর স্বভাব? অ্যাং-এর সঙ্গে দেখা হবার পর বন্ধুবাবুর চরিত্রে কী পরিবর্তন হয়েছিল? [৩+২]
১৩. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ২ = ৬
১৩.১. নীচের বাক্যগুলিতে যে-সব সন্ধিবদ্ধ পদ আছে, তাদের সন্ধি-বিচ্ছেদ করো (যে-কোনো দুটি): [২ × ১ = ২]
১৩.১.১. নমস্কার করিয়া সে প্রস্থান করিল। (সভ্য ও অসভ্য)
১৩.১.২. তব জন্মপুরে, তাত, পদার্পণ করে বনবাসী! (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ)
১৩.১.৩. যে-পুকুরটি এই বনস্পতির অধিষ্ঠাত্রী দেবতার দর্পণ ছিল তাহাও এখন নাই। (ঘর ও বাহির)
১৩.১.৪. সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে.. (দুই বিঘা জমি)
১৩.২. নীচের বাক্যগুলিতে যে-সব সমাসবদ্ধ পদ আছে, তাদের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে-কোনো দুটি): [২ × ১ = ২]
১৩.২.১. সাতকুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুজল। (হারুন সালেমের মাসি)
১৩.২.২. দৈন্যের দায়ে বেচিব সে-মায়ে এমনি লক্ষ্মীছাড়া। (দুই বিঘা জমি)
১৩.২.৩. আগুনরাঙা মেঘ ফুঁসিয়ে উঠেছে। (অগ্নিদেবের শয্যা)
১৩.২.৪. নাইন কইত্তে মারামারি লাগি গেল্ বুঝি। (ছেঁড়া তার)
১৩.৩ নীচের চিহ্নিত পদগুলির অন্বয়গত পরিচয় দিয়ে বিভক্তি/অনুসর্গ নির্দেশ করো (যে-কোনো দুটি) : [২ × ১ = ২]
১৩.৩.১ বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। (দুই বিঘা জমি)
১৩.৩.২ অত বড়ো হেমলক গাছের জঙ্গল দাবানলে .... সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। (অগ্নিদেবের শয্যা)
১৩.৩.৩ নিবারণের ঘরে রেডিয়ো বাজছে। (হারুন সালেমের মাসি)
১৩.৩.৪. ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। (বাংলার মুখ আমি দেখিয়াছি)
১৩.৪ নির্দেশ অনুসারে রূপান্তর করো (যে-কোনো দুটি) : [২ × ১ = ২]
১৩.৪.১ কিয়ৎক্ষণ পরে এক আদিম নিবাসীর পর্ণশালা তাঁহার নয়নগোচর রইল। (চলিত গদ্যে) [সভ্য ও অসভ্য]
১৩.৪.২ সহিব কেমনে হেন অপমান আমি। (লেখ্য গদ্যে) [বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ]
১৩.৪.৩ সে ঘরে মায়ের জায়গা হয় না। (কর্তৃবাচ্যে) [হারুন সালেমের মাসি]
১৩.৪.৪ কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো। (কর্মবাচ্যে) [অগ্নিদেবের শয্যা]
১৩.৫ নীচের বাক্যগুলির ক্রিয়াপদের 'প্রকার' নির্ণয় করো (কাল-নির্দেশ নিষ্প্রয়োজন) (যে-কোনো দুটি) : [২ × ১ = ২]
১৩.৫.১ পাররি যেতে ভেদ করে এই চক্র পথের চক্রব্যূহ? (পদের দিশা)
১৩.৫.২ আলভারেজও বিছানায় উঠে বসেচে। (অগ্নিদেবের শয্যা)
১৩.৫.৩ সকাল হইতে দেখিতাম। (ঘর ও বাহির)
১৩.৫.৪ সবাই চেঁচিয়ে বলছে: শাবাশ, শাবাস। (উলঙ্গ রাজা)
১৩.৬ নীচের চিহ্নিত ক্রিয়াপদগুলি গঠনগত দিক থেকে কী ধরনের তা নির্ণয় করো (যে-কোনো দুটি) : [২ × ১ = ২]
১৩.৬.১ ঝুঁটি-বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। (দুই বিঘা জমি)
১৩.৬.২ চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে? (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ)
১৩.৬.৩ ওদের তন্দ্রা ছুটে গেল। (অগ্নিদেবের শয্যা)
১৩.৬.৪ ও পাপ বিদেয় করো। (হারুন সালেমের মাসি)
১৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :
১৪
১৪.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: [১ × ৫ = ৫]
১৪.১.১ উপভাষা কাকে বলে? রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক ও দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। [১+২+২]
১৪.১.২ 'বিভক্তি' শব্দটির সাধারণ অর্থ কী? ব্যাকরণে ভাষার কোন্ বৈশিষ্ট্যকে 'বিভক্তি' বলা হয়? উদাহরণ দিয়ে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য বুঝিয়ে দাও। [১+২+২]
১৪.২ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : [৩ × ৩ = ৯]
১৪.২.১ বাক্যের মাধ্যমে প্রয়োগ দেখাও (যে-কোনো তিনটি): সকর্মক ক্রিয়া, নিত্যবৃত্ত অতীত, যৌগিক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া, ঘটমান ভবিষ্যৎ। [৩ × ১]
১৪.২.২ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো (যে-কোনো তিনটি): [৩ × ১]
১৪.২.২.১ তাহার আভাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম না। [সরল বাক্যে]
১৪.২.২.২ অসৎ লোককে কেউ ভালোবাসেনা। [প্রশ্নবোধক বাক্যে]
১৪.২.২.৩ সূর্য ওঠবার সঙ্গে-সঙ্গে অগ্ন্যুৎপাতের সে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল। [জটিল বাক্যে]
১৪.২.২.৪ নিজের কেউ থাকলে এমন অবস্থা হত কি? [না-বাচক বাক্যে]
১৪.২.২.৫ অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি। [অস্ত্যর্থক বাক্যে]
১৪.২.৩ বাক্যের মাধ্যমে প্রয়োগ দেখাও (যে-কোনো তিনটি) : সংশয়সূচক অব্যয়, সম্বোধনসূচক অব্যয়, বৈকল্পিক অব্যয়, সঙ্কোচক অব্যয়, বিস্ময়ব্যঞ্জক অব্যয়। [৩ × ১]
১৪.২.৪ নীচের শব্দদ্বৈতগুলি কী কী অর্থে ব্যবহৃত হয়েছে লেখো (যে-কোনো তিনটি) : [৩ × ১]
১৪.২.৪.১ মাথার উপরে বাড়ি পড়ো-পড়ো।
১৪.২.৪.২ সকাল-সকাল বাড়ি ফিরো।
১৪.২.৪.৩ অনেক বলেকয়ে রাজি তো করিয়েছি।
১৪.২.৪.৪ একটা অসুখবিসুখ করতে কতক্ষণ?
১৪.২.৪.৫ জলে স্থলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে।
১৪.২.৫ নীচের বাক্যগুলি শুদ্ধ-করে আবার লেখো (যে-কোনো তিনটি) : [৩ × ১]
১৪.২.৫.১ শঙ্কর ও আলভারেজের সখ্যতা স্থায়ী হলো না।
১৪.২.৫.২ অনুমত্যানুসারে এই বিজ্ঞপ্তি দেওয়া হলো।
১৪.২.৫.৩ আকণ্ঠ পর্যন্ত খাওয়া হয়ে গেল আজ।
১৪.২.৫.৪ সে এই মামলায় সাক্ষী দেবে।
১৪.২.৫.৫ এ বিষয়টি আমার আয়ত্তাধীন নয়।
[ শুধু বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
১৫. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
১৫.১ "এবে পাপপূর্ণ লঙ্কাপুরী" – কী কারণে লঙ্কাপুরীর এমন অবস্থা?
১৫.২ "আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে" – 'দুই বিঘা জমি' কবিতা অবলম্বনে উপেনের ভাগ্যবিপর্যয়ের কাহিনিটি নিজের ভাষায় লেখো।
১৬. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
১৬.১ 'ছেঁড়া তার' নাট্যাংশে ফুলজান চরিত্রটির কী কী বৈশিষ্ট্য তোমার চোখে পড়ে, নিজের ভাষায় আলোচনা করো।
১৬.২ "সারাদিন সমানভাবে অগ্নিলীলা চলল" – কেথায় চলল 'অগ্নিলীলা'? অগ্নিলীলার ছবিটির বর্ণনা দাও। [২+৩]