Madhyamik 2023 History Question Paper
Read the complete original WBBSE Class 10 History board paper below or download the PDF with the Answer Key.
২০২৩
ইতিহাস (HISTORY)
Time: 3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper only)
Full Marks: 90 (For Regular Candidates)
Full Marks: 100 (For External Candidates)
['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]
বিভাগ 'ক'
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১ × ২০ = ২০
১.১ রাচেল কারসন যুক্ত ছিলেন -
১.২ বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদনা করেছিলেন -
১.৩ রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন -
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন -
১.৫ 'রেনেসাঁস' শব্দটি হল, একটি -
১.৬ 'জঙ্গলমহল' নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল -
১.৭ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন -
১.৮ মহাবিদ্রোহকে (১৮৫৭) 'সিপাহি বিদ্রোহ' আখ্যা দিয়েছেন -
১.৯ চৈত্রমেলা, 'হিন্দুমেলা' রূপে পরিচিত হয় -
১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন -
১.১১ বাংলাপুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন -
১.১২ বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় -
১.১৩ 'দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন -
১.১৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল -
১.১৫ কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন -
১.১৬ 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' রচনা করেন -
১.১৭ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন -
১.১৮ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন -
১.১৯ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল -
১.২০ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় -
বিভাগ 'খ'
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে):
১ × ১৬ = ১৬
উপবিভাগ: ২.১ | একটি বাক্যে উত্তর দাও:
১ × ৪ = ৪
২.১.১ ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়?
২.১.২ গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত?
২.১.৩ বেঙ্গাল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
২.১.৪ 'গান্ধিবুড়ি' নামে কে পরিচিত ছিলেন?
উপবিভাগ: ২.২ | ঠিক বা ভুল নির্ণয় করো:
১ × ৪ = ৪
২.২.১ বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম 'সত্তর বৎসর'।
২.২.২ প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত।
২.২.৩ ড. অনিল শীল আঠারো শতককে 'সভাসামতির যুগ' বলে অভিহিত করেছেন।
২.২.৪ গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী।
উপবিভাগ: ২.৩ | 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও:
১ × ৪ = ৪
| 'ক' স্তম্ভ | 'খ' স্তম্ভ |
|---|---|
| ২.৩.১ সি. ভি. রমণ | (১) সিন্ধুপ্রদেশ |
| ২.৩.২ বাবা রামচন্দ্র | (২) বোম্বাই |
| ২.৩.৩ উষাবেন মেহতা | (৩) কলকাতা |
| ২.৩.৪ হেমু কালানি | (৪) উত্তরপ্রদেশ |
উপবিভাগ: ২.৪ | ভারতবর্ষের রেখা মানচিত্রে চিহ্নিত করো:
১ × ৪ = ৪
২.৪.১ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র মীরাট।
২.৪.২ সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫)।
২.৪.৩ বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত।
২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।
অথবা (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য):
২.৪.১ 'মাস্টারদা' নামে পরিচিত ছিলেন ___।
২.৪.২ ওয়াহাবি বলতে বোঝায় ___।
২.৪.৩ 'বর্তমান ভারত' গ্রন্থটির লেখক ছিলেন ___।
২.৪.৪ হরি সিং ছিলেন ___ এর রাজা।
উপবিভাগ: ২.৫ | বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:
১ × ৪ = ৪
২.৫.১ বিবৃতি: দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন।
ব্যাখ্যা ১: তিনি সমগ্র ভারতবর্ষে ব্রাহ্মধর্মপ্রচার করেছিলেন।
ব্যাখ্যা ২: তিনি খ্রিষ্টধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন।
ব্যাখ্যা ৩: তিনি ব্রাহ্মসমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন।
২.৫.২ বিবৃতি: ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।
ব্যাখ্যা ১: পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
ব্যাখ্যা ২: অরণ্যবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা।
ব্যাখ্যা ৩: নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল।
২.৫.৩ বিবৃতি: গান্ধিজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি।
ব্যাখ্যা ১: গান্ধিজি ছিলেন মিল-মালিকশ্রেণির প্রতিনিধি।
ব্যাখ্যা ২: গান্ধিজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩: গান্ধিজি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন।
২.৫.৪ বিবৃতি: ১৯২১ খ্রিষ্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়।
ব্যাখ্যা ১: এটি ছিল কৃষকদের একটি জঙ্গী আন্দোলন।
ব্যাখ্যা ২: এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।
ব্যাখ্যা ৩: এটি ছিল শিল্প-শ্রমিকদের একটি অভ্যুত্থান।
বিভাগ 'গ'
৩। দু'টি অথবা তিনটি বাক্যে উত্তর দাও (যে কোনো এগারোটি):
২ × ১১ = ২২
৩.১ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিষ্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.২ 'সরকারি নথিপত্র' বলতে কী বোঝায়?
৩.৩ কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
৩.৪ কোম্পানির শিক্ষাক্ষেত্রে 'চুঁইয়ে পড়া নীতি' বলতে কী বোঝায়?
৩.৫ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী কেন গড়ে তোলা হয়েছিল?
৩.৬ ফরাজি অন্দোলনের ব্যর্থতার কারণ কী?
৩.৭ মহারানির ঘোষনাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
৩.৮ জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
৩.৯ ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন?
৩.১০ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
৩.১১ আঙ্গুরি সীতারাম রাজু কে ছিলেন?
৩.১২ 'মীরাট ষড়যন্ত্র মামলা'টি কী?
৩.১৩ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪ গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন?
৩.১৫ ১৯৪৭ খ্রিষ্টাব্দে সর্দার বল্লভ ভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন?
৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল?
বিভাগ 'ঘ'
৪। সাত বা আটটি বাক্যে যে কোনো ছ'টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে):
৪ × ৬ = ২৪
উপবিভাগ: ঘ.১
৪.১ উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে 'বামাবোধিনী পত্রিকা'র ভূমিকা বিশ্লেষণ করো।
৪.২ ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো।
উপবিভাগ: ঘ.২
৪.৩ মহাবিদ্রোহ (১৮৫৭) কে কী 'সামন্ততান্ত্রিক বিদ্রোহ' বলা যেতে পারে?
৪.৪ উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে 'ভারতমাতা' চিত্রটির অবদান কী ছিল?
উপবিভাগ: ঘ.৩
৪.৫ একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও।
৪.৬ কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
উপবিভাগ: ঘ.৪
৪.৭ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো।
৪.৮ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ 'ঙ'
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৮ × ১ = ৮
৫.১ বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? [৩+৫]
৫.২ বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। [৮]
৫.৩ বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে কর এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল? [৫+৩]
[কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]
বিভাগ 'চ'
বিভাগ 'চ'
৬.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি):
১ × ৪ = ৪
৬.১.১ 'নীলদর্পণ' নাটকটির রচয়িতা কে?
৬.১.২ এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
৬.১.৩ 'হুল' শব্দের অর্থ কী?
৬.১.৪ একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো।
৬.১.৫ কে বর্ণপরিচয় রচনা করেন?
৬.১.৬ কে 'সর্দার' উপাধিতে ভূষিত হন?
৬.২ দু'টি বা তিনটি বাক্যে উত্তর দাও (যে কোনো তিনটি):
২ × ৩ = ৬
৬.২.১ ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
৬.২.২ ভারতসভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো।
৬.২.৩ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল?
৬.২.৪ প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
৬.২.৫ 'রসিদ আলি দিবস' কেন পালিত হয়েছিল?