Madhyamik 2026 Bengali Question Paper
Download the freshly released WBBSE Class 10 Bengali board paper for the 2026 academic year.
২০২৬
বাংলা (প্রথম ভাষা)
সময় ৩ ঘণ্টা ১৫ মিনিট
পূর্ণমান – ৯০
[প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।]
পূর্ণমান – ৯০
[প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।]
১। সঠিক উত্তরটি নির্বাচন করো:
১৭ × ১ = ১৭
১.১ "ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।”- কোন্ ছদ্মবেশে?
১.২ "আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ।” — 'ধর্মভীরু' মানুষটি কে?
১.৩ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন?
১.৪ "আমাদের ডান পাশে ধ্বস / আমাদের বাঁয়ে ...................”
১.৫ 'প্রলয়োল্লাস' কবিতায় চিরসুন্দর —
১.৬ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত?
১.৭ "বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো ।”— কী কম থাকলে ভালো হয়?
১.৮ "নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র .................”
১.৯ পরিভাষার উদ্দেশ্য হল —
১.১০ রামের চেয়ে শ্যাম ভালো লেখে। রেখাঙ্কিত পদটি হল —
১.১১ বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে—
১.১২ যে সমাসে সমস্যমান পদের বাচ্যাৰ্থ বা ব্যঞ্জনা না বুঝিয়ে অন্য পদকে বোঝায়, সেই সমাসের নাম—
*Note: OCR has 'অব্যয়ীভাব' or 'নিত্য সমাস' as options in some variants, transcribing as closest logical fit from provided image fragments.
১.১৩ 'স্বর্ণময়ী' — পদটির সমাস হল —
১.১৪ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে —
১.১৫ ছেলে খাসা দিনগুলি আমার মনে পড়ে গেল। — বাক্যটি হল —
১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে —
১.১৭ 'তোমার গল্প আমি ছাপিয়ে দেব।' — এটি কোন্ বাচ্যের উদাহরণ?
২। কম-বেশি ২০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ১ = ৪
২.১.১ "কী আশ্চর্য ! চমকে ওঠে ভবতোষ।” —
ভবতোষের চমকে ওঠার কারণ কী?
ভবতোষের চমকে ওঠার কারণ কী?
২.১.২ অমৃতের বয়স কত?
২.১.৩ "এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।” —
কোন্ 'ভীষণ মধুর শব্দ' উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল?
কোন্ 'ভীষণ মধুর শব্দ' উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল?
২.১.৪ "মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।” —
হাসি গোপন করার কারণ কী?
হাসি গোপন করার কারণ কী?
২.১.৫ "সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।” —
কী নিয়ে শোরগোল পড়ে?
কী নিয়ে শোরগোল পড়ে?
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
৪ × ১ = ৪
২.২.১ "দণ্ডচারি এই মতে” — এক দণ্ড মানে কত সময়?
২.২.২ "ক্ষমা করো।” — এই উক্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
২.২.৩ "প্রণমিয়া, ধাত্রীর চরণে,” —
এই 'ধাত্রীর' পরিচয় দাও।
এই 'ধাত্রীর' পরিচয় দাও।
২.২.৪ "সমস্ত সমতলে ধরে গেল আগুন” —
আগুন ধরার কারণ কী?
আগুন ধরার কারণ কী?
২.২.৫ "আমাদের পথ নেই আর” — তাহলে আমাদের কী করণীয়?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ১ = ৩
২.৩.১ "তুমি সব্যসাচী লেখক। তুমি সব্যসাচী, আমি কিন্তু ...........।” —
এখানে 'তুমি' বলতে কাকে এবং 'আমি' বলতে কাকে বোঝানো হয়েছে?
এখানে 'তুমি' বলতে কাকে এবং 'আমি' বলতে কাকে বোঝানো হয়েছে?
২.৩.২ "যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন,” — তাঁকে কী বলে?
২.৩.৩ "বিলাত চর্চায় অনেক কাল কাল হয়ে আসব” — কোন্ বিষয়ের কাল হয়ে আসবে?
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা যুক্ত ছিলেন?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে?
২.৪.২ নিমন্ত্রণ করেছি — নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো।
২.৪.৩ 'অর্ধেক' — সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো।
২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও।
২.৪.৫ আলাপ সমাস কাকে বলে?
২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো।
২.৪.৭ 'হয় বাংলা পড়ো, নয় ইংরাজি পড়ো।' — যৌগিক বাক্যে পরিবর্তন করো।
২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও।
২.৪.৯ 'বাড়িতে খবর দিয়েছেন।' — কর্মবাচ্যে রূপান্তর করো।
২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাওঃ
৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.১.১ "শুনেছেন, হরিদা, কী কান্ড হয়েছে?"-
কারা একথা বলেছেন? 'কান্ড'টা কী ছিল? [১+২]
কারা একথা বলেছেন? 'কান্ড'টা কী ছিল? [১+২]
৩.১.২ "একটু মমতা বোধ করিল বটে,”-
কীসের প্রতি কার 'মমতা বোধ' হয়েছিল? তার মমতা বোধের কারণ কী? [১+২]
কীসের প্রতি কার 'মমতা বোধ' হয়েছিল? তার মমতা বোধের কারণ কী? [১+২]
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.২.১ "হাসিবে মেঘবাহন", — 'মেঘবাহন' কে? তিনি হাসবেন কেন? [১+২]
৩.২.২ "আসছে নবীন - জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন।"-
উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। [৩]
উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। [৩]
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫
৪.১ "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!" কার এমন দুঃখ-অপমান বোধ হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কী? [১+৪]
৪.২ “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই।"- 'জানোয়ারটা' বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে 'ওয়াচ' করবার দরকার নেই কেন লেখো। [১+৪]
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫
৫.১ "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে" — কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কী? [২+৩]
৫.২ "সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।" — বক্তা কে? 'সে' বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার ফিরে না আসার কারণ কী? [১+১+৩]
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫
৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” —
কোন্ জিনিস অবলুপ্তির পথে? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। [২+৩]
কোন্ জিনিস অবলুপ্তির পথে? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। [২+৩]
৬.২ "আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।” —
'ত্রিবিধ' কথা কী কী? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। [১+৪]
'ত্রিবিধ' কথা কী কী? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। [১+৪]
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (সিরাজদ্দৌলা):
৪
৭.১ "তোমাকে আজই তোপ দাগিয়ে উড়িয়ে দিতে পারি।” — কাকে উদ্দেশ করে বলা? বক্তার এমন বলার কারণ কী? [১+৩]
৭.২ "জাতির সৌভাগ্য - সূর্য আজ অস্তাচলগামী,” — বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। [১+৩]
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (কোনি):
৫ × ২ = ১০
৮.১ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” —
'এটা' কী? কী কারণে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল? [১+৪]
'এটা' কী? কী কারণে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল? [১+৪]
৮.২ “তোর আপন হাড়ে বোধ হয় বেশিদিন এই পুণ্যকাজ চালিয়ে পারবে না।” —
কে, কাকে একথা বলেছিল? বক্তার একথা বলার কারণ কী? [১+৪]
কে, কাকে একথা বলেছিল? বক্তার একথা বলার কারণ কী? [১+৪]
৮.৩ “ফাইট, কোনি ফাইট” — সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের 'ফাইট' করতে হয়েছিল সংক্ষেপে তার পরিচয় দাও। [৫]
৯। চলিত বাংলায় অনুবাদ করো :
৪
We are living in an age of science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of Science to man. Electricity has almost changed the mode of our life.
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫ × ১ = ৫
১০.১ সাবধানে চালাও, জীবন বাঁচাও —
এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
১০.২ রক্তদান জীবনদান — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো:
১০
১১.১ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা
১১.২ বাংলার উৎসব
১১.৩ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা
১১.৪ একটি বিদ্যালয়ের আত্মকথা