Madhyamik 2022 Bengali Question Paper
Read the complete original WBBSE Class 10 Bengali board paper below or download the PDF with the Answer Key.
২০২২
বাংলা (প্রথম ভাষা)
সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০]
[বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
১। যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো:
১৭ × ১ = ১৭
১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম -
১.২ গিরীশ মহাপাত্রের বয়স -
১.৩ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন -
১.৪ "কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল"- কী অপরিচিত ছিল?
১.৫ "আমাদের ডান পাশে" -
১.৬ "অট্টরোলের হট্টগোলে স্তব্ধ" -
১.৭ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো -
১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো -
১.৯ 'কঙ্কাবতী' ও 'ডমরুধর'-এর স্বনামধন্য লেখকের নাম -
১.১০ বিভক্তি শব্দের অর্থ কী?
১.১১ 'কলমে কায়স্থ চিনি' নিম্নরেখ পদটি -
১.১২ 'মেসি কী খেলাই না খেললো' - কী জাতীয় কর্ম?
১.১৩ 'আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী' - নিম্নরেখ পদটি -
১.১৪ সমাসের মূল অর্থ -
১.১৫ 'বুড়োমানুষের কথাটা শুনো' - নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হ'ল -
১.১৬ 'দশানন'-এর সমাস হ'ল -
১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হ'ল -
২। কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :
১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ১ = ৪
২.১.১ তপন মামার বাড়িতে কেন এসেছিল?
২.১.২ "শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন,” - সংকল্পটি কী?
২.১.৩ "আর যাই হোক্, যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।” - কার খোঁজ করা হচ্ছিল?
২.১.৪ "মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন"- 'তারিফ' করার কারণ কী?
২.১.৫ "কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।” - কী ধরনের কাজ হরিদার অপছন্দ?
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
৪ × ১ = ৪
২.২.১ "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।” - 'সভ্যতার শেষ পুণ্যবাণী'-টি কী?
২.২.২ "আয় আরো বেঁধে বেঁধে থাকি"- কবিতাটির রচয়িতা কে?
২.২.৩ "তারপর যুদ্ধ এলো"- যুদ্ধ কেমনভাবে এলো?
২.২.৪ "এবার মহানিশার শেষে"- কে আসবে?
২.২.৫ "এ কলঙ্ক, পিতঃ, ঘুযিবে জগতে।” - বক্তা কোন্ কলঙ্কের কথা বলেছেন?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ১ = ৩
২.৩.১ "এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।"- কোন্ নেশার কথা বলা হয়েছে?
২.৩.২ "অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” - কার কথা বলা হয়েছে?
২.৩.৩ "কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।” - কাদের কাছে অস্পৃশ্য?
২.৩.৪ "সোনার দোয়াত কলম যে সত্যই হতো;” - বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
২.৪.১ সমাস কাকে বলে?
২.৪.২ রত্নাকর - শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
২.৪.৩ ক্ষুদ্র গ্রহ - ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
২.৪.৪ একটি নিত্য সমাসের উদাহরণ দাও।
২.৪.৫ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে?
২.৪.৬ প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও।
২.৪.৭ শূন্য বিভক্তি কাকে বলে?
২.৪.৮ সম্বন্ধ পদের বিভক্তি কী কী?
২.৪.৯ একটি গৌণ কর্মের উদাহরণ দাও।
২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো: চিঠি পকেটে ছিল।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাওঃ
৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.১.১ "পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে,” কোন্ পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল? [১+২]
৩.১.২ "তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না"- বক্তা কে? তার কোন্ লাঞ্ছনার কথা বলা হয়েছে? [১+২]
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.২.১ "তারা আর স্বপ্ন দেখতে পারল না।"- 'তারা' কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? [১+২]
৩.২.২ "কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে"- বক্তা কে? তাঁর একথা বলার কারণ কী? [১+২]
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫
৪.১ "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।”- বাবুটি কে? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। [১+৪]
৪.২ "অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন?”- কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে 'খাঁটি সন্ন্যাসীর মতো' ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। [১+৪]
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫
৫.১ “এল মানুষ-ধরার দল"- কোথায় এল ? 'মানুষ-ধরার দল' এসে কী করেছিল? [১+৪]
৫.২ "তোরা সব জয়ধ্বনি কর।"- কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। [৫]
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫
৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”- 'সবই'-র পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ 'অবলুপ্তির পথে' আলোচনা করো। [৩+২]
৬.২ "তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে 'হোম-টাস্ক' করতাম।” - কিসে 'হোম-টাস্ক' করা হতো? 'হোম-টাস্ক' করার সম্পূর্ণ বিবরণ দাও। [১+৪]
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (সিরাজদ্দৌলা):
৪
৭.১ "বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা”- বক্তা কে? কোন্ দুর্যোগের কথা বলা হয়েছে? [১+৩]
৭.২ "ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।" - বক্তা কে? তার এরকম ভয় হওয়ার কারণ কী? [১+৩]
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (কোনি):
৫ × ২ = ১০
৮.১ "ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।” - কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। [৫]
৮.২ "বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।”- বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। [৫]
৮.৩ চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল? [৩+২]
৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :
৪
Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫ × ১ = ৫
১০.১ অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
১০.২ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
১০
১১.১ বর্তমান জীবনে বিজ্ঞান।
১১.২ পরিবেশ ও মানুষ।
১১.৩ তোমার দেখা একটি মেলা।
১১.৪ একটি নদীর আত্মকথা।
[ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
১২। কম-বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি):
১ × ৪ = ৪
১২.১ "এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।"- কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল?
১২.২ "সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। - বিরাগী কোন্ দিকে তাকালেন না?
১২.৩ "কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ।" 'বুনো হাঁস ধরা'র অর্থ কী?
১২.৪ "আর সেই মেয়েটি আমার অপেক্ষায়"- কোন্ মেয়েটি?
১২.৫ "আগে পূজ ইষ্টদেবে"- 'ইষ্টদেব' কে?
১৩। কম-বেশি ৬০ টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ২ = ৬
১৩.১ "তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।"- কার, কখন এমন ভাব হয়েছিল? [১+২]
১৩.২ "কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি?" - বক্তা কে? ঘটনাটি কী? [১+২]
১৩.৩ "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া”- 'মহাবাহু' কে? তিনি কী জিজ্ঞাসা করলেন ? [১+২]