২০১৮

ইতিহাস

(নতুন পাঠক্রম)
বিভাগ-'ক'
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
২০ × ১ = ২০
১.১. 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি-
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী
১.২. 'সোমপ্রকাশ' ছিল একটি-
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা
১.৩. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন-
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভাঃ জেমস লঙ
১.৪. সতীদাহ প্রথা রদ হয়-
(ক) ১৮২৮ খ্রিষ্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে
১.৫. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন-
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) কেশবচন্দ্র সেন
১.৬. কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল-
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটনাগপুরে
(ঘ) রাঁচিতে
১.৭. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়-
(ক) ১৮৫৯ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিষ্টাব্দে
১.৮. ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন-
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) সুরেন্দ্রনাথ সেন
(গ) বিনায়ক দামোদর সাভারকর
(ঘ) দাদাভাই নৌরজী
১.৯. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অবসান ঘটে-
(ক) ১৮৫৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
১.১০. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন-
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিবনাথ শাস্ত্রী
১.১১. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল-
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
(গ) মঙ্গল সমাচার মতিয়ের
(ঘ) অন্নদা মঙ্গল
১.১২. 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স'-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন-
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সি. ভি. রামণ
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
১.১৩. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল-
(ক) বাংলার কৃষক শ্রেণি
(খ) মধ্যবিত্ত শ্রেণি
(গ) জমিদার শ্রেণি
(ঘ) ছাত্র সমাজ
১.১৪. বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন-
(ক) বিহারে
(খ) যুক্ত প্রদেশে
(গ) রাজস্থানে
(ঘ) মহারাষ্ট্রে
১.১৫. রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –
(ক) মালাবার অঞ্চলে
(খ) কোঙ্কণ উপকূলে
(গ) উড়িষ্যায়
(ঘ) গোদাবরী উপত্যকায়
১.১৬. 'নারী কর্ম মন্দির' প্রতিষ্ঠা করেছিলেন-
(ক) ঊর্মিলা দেবী
(খ) বাসন্তী দেবী
(গ) কল্পনা দত্ত
(ঘ) লীলা রায় (নাগ)
১.১৭. সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল –
(ক) অনুশীলন সমিতি
(খ) গদর দল
(গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি
(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
১.১৮. দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন –
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ণ গুরু
(গ) গান্ধিজি
(ঘ) ড: আম্বেদকর
১.১৯. স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়-
(ক) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিষ্টাব্দে
১.২০. গোয়া ভারতভুক্ত হয়-
(ক) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিষ্টাব্দে
বিভাগ-'খ'
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১: একটি বাক্যে উত্তর দাও:
১ × ৪ = ৪
২.১.১ 'ভারতমাতা' চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
২.১.২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?
২.১.৩ ফরোয়ার্ড ব্লক কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?
২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উপবিভাগ : ২.২: সত্য বা মিথ্যা নির্ণয় কর :
১ × ৪ = ৪
২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
২.২.২ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
২.২.৩ ফরাজী একটি প্রাচীন উপজাতির নাম।
২.২.৪ বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।
উপবিভাগ : ২.৩: 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
১ × ৪ = ৪
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(২.৩.১) জওহরলাল নেহেরু (১) অসহযোগ আন্দোলন
(২.৩.২) বীরেন্দ্রনাথ শাসমল (২) পুণা চুক্তি (১৯৩২)
(২.৩.৩) কালীপ্রসন্ন সিংহ (৩) “লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার”
(২.৩.৪) ডঃ আম্বেদকর (৪) হুতোম প্যাঁচার নকশা
উপবিভাগ: ২.৪: প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত কর:
(২.৪.১) চুয়াড় বিদ্রোহের এলাকা
(২.৪.২) মুণ্ডা বিদ্রোহের এলাকা
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি
(২.৪.۴) দেশীয় রাজ্য জুনাগড়
উপবিভাগ : ২.৫: নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন কর :
১ × ৪ = ৪
(২.৫.১) বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা ১ : কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা ২ : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
(২.৫.২) বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'তিন আইন' পাশ করে।
ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।
(২.৫.৩) বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১ : কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
ব্যাখ্যা ২ : কারণ, এই শিক্ষাব‍্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
(২.৫.৪) বিবৃতি: সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১ : বিদেশী পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।
বিভাগ-'গ'
৩। দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি) :
১১ × ২ = ২২
৩.১. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
৩.২. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
৩.৩. 'মেকলে মিনিট' কী?
৩.৪. সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?
৩.৫. দুদু মিঞা স্মরণীয় কেন?
৩.৬. নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল?
৩.৭. “মহারাণীর ঘোষণাপত্রে”র (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল?
৩.৮. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
৩.৯. বাংলার ছাপাকানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
৩.১০. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
৩.১১. 'একা' আন্দোলন শুরু হয় কেন?
৩.১২. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়?
৩.১৩. অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪. দীপালি সঙ্ঘ কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৫. কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন?
৩.১৬. রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল?
বিভাগ-'ঘ'
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে):
৬ × ৪ = ২৪
উপবিভাগ: ঘ.১
৪.১. "হুতোম পেঁচার নকশা” গ্রন্থে ঊনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায়?
৪.২. এদেশের চিকিৎসা-বিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিক্যাল কলেজের কীরূপ ভূমিকা ছিল?
উপবিভাগ: ঘ.২
৪.৩. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
৪.৪. ১৮৫৭-এর মহাবিদ্রোহকে কি সামন্ত-শ্রেণীর বিদ্রোহ বলা যায়?
উপবিভাগ: ঘ.৩
৪.৫. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?
৪.৬. শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হ'ল?
উপবিভাগ: ঘ.৪
৪.৭. সংক্ষিপ্ত টীকা লেখ: দেশ বিভাগ (১৯৪৭) জনিত উদ্বাস্তু সমস্যা।
৪.৮. হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?
বিভাগ-'ঙ'
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও:
১ × ৮ = ৮
৫.১. উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
৫.২. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৩. বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।