২০১৫

ভূগোল

সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য।
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ | বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
বিভাগ 'ক'
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১ × ১৪ = ১৪
১.১ হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হ'ল -
(ক) মেহগিনি
(খ) অর্জুন
(গ) শাল
(ঘ) পাইন
১.২ নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো -
(ক) রাগি
(খ) ভুট্টা
(গ) যব
(ঘ) গম
১.৩ ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় -
(ক) আহমেদাবাদ
(খ) কোয়েম্বাটোর
(গ) ঘুষুড়ি
(ঘ) কানপুর
১.৪ কোলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো -
(ক) NH-2
(খ) NH-6
(গ) NH-44
(ঘ) NH-1
১.৫ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে -
(ক) Survey of India
(খ) ISRO
(গ) NATMO
(ঘ) (অস্পষ্ট)
১.৬ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বেয়ে নীচে নেমে আসে তাকে বলে-
(ক) আবহবিকার
(খ) আরোহণ
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) সঞ্চয়
১.৭ পাখীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহানায়-
(ক) মিসিসিপি-মিসৌরি
(খ) হোয়াংহো
(গ) ইরাবতী
(ঘ) তাইবার
১.৮ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় -
(ক) টাইফুন
(খ) টর্নেডো
(গ) উইলি-উইলি
(ঘ) হ্যারিকেন
১.৯ অধঃক্ষেপণের একটি উদাহরণ হ'ল-
(ক) শিশির
(খ) শ্লিট
(গ) কুয়াশা
(ঘ) ধোঁয়াশা
১.১০ দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বামদিকে বিক্ষিপ্ত হয়, কারণ -
(ক) পৃথিবীর আবর্তন
(খ) সমুদ্র জলের লবণতা
(গ) সমুদ্র জলের উন্নতা
(ঘ) অভিকর্ষজ বল
১.১১ বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবলবেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে -
(ক) সমুদ্র স্রোত
(খ) সমুদ্র তরঙ্গ
(গ) সুনামি
(ঘ) বান ডাকা
১.১২ নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো -
(ক) পলিথিন
(খ) কাগজ বর্জ্য
(গ) ফেলে দেওয়া খাবার
(ঘ) (অস্পষ্ট)
১.১৩ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল -
(ক) লাদাখ
(খ) দিল্লি
(গ) লাক্ষাদ্বীপ
(ঘ) পুদুচেরী
১.১৪ দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম -
(ক) গোদাবরী
(খ) ব্রহ্মপুত্র
(গ) তিস্তা
(ঘ) সিন্ধু
বিভাগ 'খ'
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখোঃ
১ × ৬ = ৬
২.১.১ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়।
২.১.২ হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত।
২.১.৩ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়।
২.১.৪ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে।
২.১.৫ উল্কাপিন্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়।
২.১.৬ ভূপৃষ্ট সংলগ্ন বায়ুস্তর প্রধানতঃ উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে।
২.১.৭ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):
১ × ৬ = ৬
২.২.১ পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ________________ বর্জ্য বলে।
২.২.২ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ________________ নামে পরিচিত।
২.২.৩ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম ________________ ।
২.২.৪ বায়ুর চাপ পরিমাপ করা হয় ________________ যন্ত্রের সাহায্যে।
২.২.৫ চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন ৩.৫৬ লক্ষ কিমি হয় তখন তাকে ________________ অবস্থান বলে।
২.২.৬ যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে ________________ বলে।
২.২.৭ নদী দ্বারা ________________ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সুক্ষ বালু পলি ও কাদা পরিবাহিত হয়।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):
১ × ৬ = ৬
২.৩.১ ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত?
২.৩.২ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কতো?
২.৩.৩ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত R. F. যখন ১ঃ ৫০০০০ তখন এর মেট্রিক স্কেল কতো?
২.৩.৪ পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে?
২.৩.৫ যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কী?
২.৩.৬ শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উয় স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে?
২.৩.৭ কাশ্মীরে প্রবাহিত বিতস্তা (ঝিলম) নদী, কোন নদীর উপনদী?
২.৩.৮ ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরণের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়?
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:
১ × ۴ = ৪
বামদিক ডানদিক
২.৪.১ কান্ডালা ১। খারদুংলা
২.৪.২ রাজস্থান ২। লৌহ ইস্পাত শিল্প
২.৪.৩ লাডাক ৩। করমুক্ত বন্দর
২.৪.৪ ভিলাই ৪। লুনি
বিভাগ 'গ'
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
২ × ৬ = ১২
৩.১ অনুসারী শিল্প বলতে কী বোঝো?
অথবা সোনালি চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো।
৩.২ 'ফলস্ কালার' (ছদ্ম রঙ) বলতে কী বোঝো?
অথবা উপগ্রহের সেন্সর কী?
৩.৩ নদীর অবঘর্ষ বলতে কি বোঝো?
অথবা অ্যালবেডোর সংজ্ঞা দাও।
৩.৪ 'শিশিরাঙ্ক' বলতে কি বোঝা যায়?
অথবা সিজিগি কী?
৩.৫ বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও।
অথবা বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো?
৩.৬ 'কচ্ছের রণ' কী?
অথবা কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও।
বিভাগ 'ঘ'
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৩ × ৪ = ১২
৪.১ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো।
৪.২ ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো।
অথবা পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো।
৪.৩ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো।
অথবা ভাগীরথী / হুগলী নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।
৪.৪ অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো।
অথবা আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো।
বিভাগ 'ঙ'
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাংকন আবশ্যিক নয়)
৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৫ × ২ = ১০
৫.১.১ চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.১.২ পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.১.৩ ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫.১.৪ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৫ × ২ = ১০
৫.২.১ ভারতের নগরায়ণের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো।
৫.২.২ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো।
৫.২.৩ ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৪ ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
বিভাগ 'চ'
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:
১ × ১০ = ১০
৬.১ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল
৬.২ পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র
৬.৩ নভসেবা বন্দর
৬.৪ চন্ডীগড়
৬.৫ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান
৬.৬ দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
৬.৭ পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
৬.৮ সাতপুরা পর্বত
৬.৯ মহানদী
৬.১০ কোল্লেরু-হ্রদ
অথবা (শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও:
১ × ১০ = ১০
৬.১ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
৬.২ ২০১১ খ্রিষ্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের সবথেকে জনবহুল রাজ্যের নাম লেখো।
৬.৩ জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি?
৬.৪ গোয়ার একটি বন্দরের নাম লেখো।
৬.৫ শীতকালে ভারতে কোন ধরনের ধান চাষ করা হয়?
৬.৬ ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত?
৬.৭ ভারতের কোন অঞ্চলে পৃথিবী বিখ্যাত সুগন্ধি চা উৎপাদিত হয়?
৬.৮ ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
৬.৯ ভারতের কোথায় প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
৬.১০ তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম লেখো।
৬.১১ কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।
৬.১২ ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখো।
৬.১৩ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
৬.১৪ ভারতের কোথায় ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ পাওয়া যায়?
বিভাগ 'ছ'
(শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
৭.১ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
২ × ৩ = ৬
৭.১.১ কৃষিজ বর্জ্যের সংজ্ঞা দাও।
৭.১.২ হিমপ্রাচীর বলতে কি বোঝো?
৭.১.৩ ক্যাটাবেটিক বায়ু কী?
৭.১.৪ মহাদেশীয় হিমবাহের সংজ্ঞা দাও।
৭.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
১ × ৪ = ৪
৭.২.১ স্বাধীনতার পরবর্তী কালে নির্মিত ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
৭.২.২ ভারতের একটি তন্তুজাত ফসলের নাম লেখো।
৭.২.৩ ভারতের কোন অঞ্চলে রজ্জুপথের ব্যবহার দেখা যায়?
৭.২.৪ ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো।
৭.২.৫ ভারতের একটি খনিজ ভিত্তিক শিল্পের নাম লেখো।