Madhyamik 2019 Bengali Question Paper
Read the complete original WBBSE Class 10 Bengali board paper below or download the PDF with the Answer Key.
২০১৯
বাংলা (প্রথম ভাষা)
প্রথম পত্র (নতুন পাঠক্রম)
[নিয়মিত ও বহিরাগত উভয় পরীক্ষার্থীদের জন্য]
[নিয়মিত ও বহিরাগত উভয় পরীক্ষার্থীদের জন্য]
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
১৭ × ১ = ১৭
১.১ তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?
১.২ "নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল”-
১.৩ অপূর্বর পিতার বন্ধু হলেন-
১.৪ "যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল"-কী ছড়িয়ে রইল?
১.৫ আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল?
১.৬ কোল্টিন্ট জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ?
১.৭ রাজশেখর বসুর ছদ্মনাম-
১.৮ “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন?
১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে-
১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে-
১.১১ 'কথটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল'-নিম্নরেখ পদটি-
১.১২ যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে-
১.১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন-নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ?
১.১৪ 'আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকী ঘষত।' বাক্যটি কোন্ শ্রেণীর?
১.১৫ বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে-অর্থগত দিক থেকে এটি-
১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়-
১.১৭ তাকে টিকিট কিনতে হয়নি-বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল-
২. কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :
১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ১ = ৪
২.১.১ 'অদল-বদলের গল্প' গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন?
২.১.২ "সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা"-'বহুরূপী' কাকে বলে?
২.১.৩ ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল?
২.১.৪ "সূচিপত্রেও নাম রয়েছে"-সূচীপত্রে কী লেখা ছিল?
২.১.৫ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ১ = ৪
২.২.১ "ছড়ানো রয়েছে কাছে দূরে!"-কী ছড়ানো রয়েছে?
২.২.২ "ছদ্মবেশী অম্বুরাশি-সুতা" কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন?
২.২.৩ "সখী সবে আজ্ঞা দিল"-বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন?
২.২.৪ 'অসুখী একজন' কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?
২.২.৫ "প্রলয় বয়েও আসছে হেসে"--'প্রলয়' বহন করেও হাসির কারণ কী?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ১ = ৩
২.৩.১ "সোনার দোয়াত কলম যে সত্যই হতো" তা লেখক কীভাবে জেনেছিলেন?
২.৩.২ দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন?
২.৩.৩ ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন?
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
২.৪.১ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।
২.৪.২ 'মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা'-নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
২.৪.৩ ব্যাসবাক্যসহ একটি দ্বন্দুসমাসের উদাহরণ দাও।
২.৪.৪ 'মেঘে ঢাকা' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো।
২.৪.৫ বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও।
২.৪.৬ 'ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না।'- যৌগিক বাক্যে পরিবর্তন করো।
২.৪.৭ কর্তৃবাচ্য কাকে বলে?
২.৪.৮ 'তারা আর স্বপ্ন দেখতে পারল না।'- ভাববাচ্যে পরিবর্তন করো।
২.৪.৯ অলোপ সমাস কী?
২.৪.১০ 'সে তখন যেতে পারবে না'-হাঁ-বাচক বাক্যে পরিবর্তন করো।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও :
৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.১.১ "যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।'- 'আহ্লাদ' হবার কথা ছিল কেন? 'আহ্লাদ খুঁজে' না পাওয়ার কারণ কী? [১+২]
৩.১.২ "নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপেভাগ করে।” কার কথা বলা হয়েছে? তার 'পাগলামিটি' কী? [১+২]
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
৩.২.১ "অতি মনোহর দেশ"-এই 'মনোহর দেশে'র সৌন্দর্যের পরিচয় দাও। [৩]
৩.২.২ "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো"- কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তাঁর একথা বলার কারণ কী? [১+২]
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫
৪.১ 'নদীর বিদ্রোহ' গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। [৫]
৪.২ "অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।”-হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী? [৩+২]
৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫
৫.১ "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।" 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে? তার 'অপমানিত ইতিহাসের' সংক্ষিপ্ত পরিচয় দাও। [১+৪]
৫.২ "অস্ত্রের বিরুদ্ধে গান" কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। [৫]
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫
৬.১ 'আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"-কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন? [১+৪]
৬.২ "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।'-লেখকের এমন মন্তব্যের কারণ কী? [৫]
৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (সিরাজদ্দৌলা):
৪
৭.১ "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।"- কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন্ দুর্দিনের জন্য তাঁর এই আবেদন? [১+৩]
৭.২ "ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো!'-বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ্য করা যায়? [১+৩]
৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (কোনি):
২ × ৫ = ১০
৮.১ "আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।”-বক্তা কাকে, কেন একথা বলেছিলেন? [৫]
৮.২ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।"-কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা? [২+৩]
৮.৩ 'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। [৫]
৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো।
৪
One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach.
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫
১০.১ বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
১০.২ বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো।
১০
১১.১ বিজ্ঞান ও কুসংস্কার
১১.২ তোমার প্রিয় ঋতু
১১.৩ ছুটির দিন
১১.৪ বিশ্ব-উন্নায়ন
[ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
১২. কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও (যে কোনো চারটি):
৪ × ১ = ৪
১২.১ "রত্নের মূল্য জহুরির কাছেই।”-কোন্ রত্নের কথা বলা হয়েছে?
১২.২ গিরীশ মহাপাত্রের পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল?
১২.৩ নদের চাঁদের দেশের নদীটি কেমন ছিল?
১২.৪ “এল মানুষ-ধরার দল"-কীসের জন্য 'মানুষ-ধরার দল' এলো?
১২.৫ "আসবে ঊষা অরুণ হেসে"- 'ঊষা' কখন আসবে?
১৩. কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
২ × ৩ = ৬
১৩.১ "ইসাবের মেজাজ চড়ে গেল”-ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন? এরপর সে কী করেছিল? [২+১]
১৩.২ "কৈ এ ঘটনা তো আমাকে বলেননি?”- প্রশ্নটি কার? 'ঘটনা'টি কী ছিল? [১+২]
১৩.৩ "ছিঁড়িল কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ”-'মহাবলী মেঘনাদ' কী কারণে 'কুসুমদাম' ছিঁড়লেন তা বুঝিয়ে দাও। [৩]