Madhyamik 2026 Geography Question Paper
Download the freshly released WBBSE Class 10 Geography board paper for the 2026 academic year.
২০২৬
GEOGRAPHY
Time: Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks - 90
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks - 90
['ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'চ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।]
বিভাগ - 'ক'
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১ × ১৪ = ১৪
১.১ বহির্জাত শক্তির মূল উৎস হ'ল -
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে -
১.৩ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হ'ল -
১.৪ আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায়, তা হ'ল-
১.৫ 'শৈবাল সাগর' দেখা যায় -
১.৬ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন-কে বলা হয় -
১.৭ বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয় -
১.৮ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হ'ল-
১.৯ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হ'ল -
১.১০ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হ'ল -
১.১১ ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে -
১.১২ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হ'ল -
১.১৩ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত -
১.১৪ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং-এর সাহায্যে দেখানো হয় -
বিভাগ - 'খ'
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি):
১ × ৬ = ৬
২.১.১ বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে 'বার্খান' নামকরণ করেছেন।
২.১.২ মেসোস্ফিয়ার স্তরে উয়তার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়।
২.১.৩ জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ।
২.১.৪ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে।
২.১.৫ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হ'ল গোয়া।
২.১.৬ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে।
২.১.৭ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরী করা হয় না।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি):
১ × ৬ = ৬
২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার __________________ হয়।
২.২.২ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে __________________ বলে।
২.২.৩ কোনো স্থানের উন্নতা-বৃষ্টিপাত লেখচিত্রে উয়তার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি __________________ গোলার্ধে অবস্থিত।
২.২.৪ __________________ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরী হয়।
২.২.৫ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে __________________ গ্যাস নির্গত করে।
২.২.৬ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে __________________ বলে।
২.২.৭ জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে __________________ বলে।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি):
১ × ৬ = ৬
২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ?
২.৩.৩ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয়?
২.৩.৪ মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়?
২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো।
২.৩.৬ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়?
২.৩.৭ ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী?
২.৩.৮ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়?
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:
১ × ৪ = ৪
| বামদিক | ডানদিক |
|---|---|
| ২.৪.১ ছোটোনাগপুর | ১. পাইন |
| ২.৪.২ অসম | ২. কফি |
| ২.৪.৩ হিমালয় | ৩. পরেশনাথ পাহাড় |
| ২.৪.৪ চিকমাগালুর | ৪. বরদৈচিলা |
বিভাগ - 'গ'
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
২ × ৬ = ১২
৩.১ মহাদেশীয় হিমবাহ কাকে বলে?
অথবা মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও।
অথবা মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও।
৩.২ 'ক্যাটাবেটিক' বায়ু কাকে বলে?
অথবা আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল (ITCZ) বলতে কি বোঝো?
অথবা আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল (ITCZ) বলতে কি বোঝো?
৩.৩ চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও।
অথবা বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো?
অথবা বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো?
৩.৪ খাদার কি?
অথবা কারেওয়া বলতে কি বোঝো?
অথবা কারেওয়া বলতে কি বোঝো?
৩.৫ মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও।
অথবা জনঘনত্ব বলতে কি বোঝো?
অথবা জনঘনত্ব বলতে কি বোঝো?
৩.৬ মিলিয়ন শিটে ব্যবহৃত RF (Representative Fraction) এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো।
অথবা ভারতের জরিপ সংস্থার (Survey of India) ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত?
অথবা ভারতের জরিপ সংস্থার (Survey of India) ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত?
বিভাগ - 'ঘ'
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৩ × ৪ = ১২
৪.১ জুগ্যান ও ইয়ার্দাং-এর মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে?
অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর যে কোনো তিনটি পার্থক্য বিবৃত করো।
অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর যে কোনো তিনটি পার্থক্য বিবৃত করো।
৪.২ শিল্প বর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো।
অথবা বর্জ্যের ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি) উল্লেখ করো।
অথবা বর্জ্যের ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি) উল্লেখ করো।
৪.৩ ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের পার্থক্য লেখো।
অথবা ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো।
অথবা ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো।
৪.৪ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কোনো তিনটি পার্থক্য লেখো।
অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো।
অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো।
বিভাগ - 'ঙ'
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৫ × ২ = ১০
৫.১.১ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।
৫.১.৩ পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.১.৪ জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৫ × ২ = ১০
৫.২.১ ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.২ ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বণ্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো।
বিভাগ - 'চ'
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:
১ × ১০ = ১০
৬.১ কন্যাকুমারিকা
৬.২ লাডাক মালভূমি
৬.৩ গোদাবরী নদী
৬.৪ চিল্কা হ্রদ
৬.৫ উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৬ মরুমৃত্তিকা অঞ্চল
৬.৭ দক্ষিণ-ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
৬.৮ উত্তর-ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৯ বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
৬.১০ ভারতের প্রথম মেট্রো-রেল শহর।
অথবা শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য: যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :
১ × ১০ = ১০
৬.১ ভারতের বৃহত্তম বদ্বীপের নাম লেখো।
৬.২ ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি?
৬.৩ মণিপুর রাজ্যে অবস্থিত একটি হ্রদের নাম লেখো।
৬.৪ ভারতের কোন দ্বীপমালা প্রবাল দ্বারা গঠিত?
৬.৫ ভারতের বৃহত্তম হিমবাহের নাম লেখো।
৬.৬ ভারতের কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত?
৬.৭ ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
৬.৮ কোন শিল্পশহর দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার নামে পরিচিত?
৬.৯ ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখো।
৬.১০ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম লেখো।
৬.১১ সাক্ষরতার হারে ভারতের কোন রাজ্য সর্বাধিক?
৬.১২ কোন আধুনিক পরিবহনের মাধ্যমে পরিশোধিত খনিজ তেল সহজে পরিবাহিত হয়?
৬.১৩ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি?
৬.১৪ ভারতের করমুক্ত বন্দরের নাম লেখো।